Saturday, September 5, 2026
28 C
Kolkata

আগামী ১৫ আগস্ট অবধি পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র ভারি বর্ষণের সম্ভাবনা

আগামী ১৫ আগস্ট অবধি পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্র ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

উল্লেখ্য, আলিপুর হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, বিহারের গোরক্ষপুর, পাটনা হয়ে অরুনাচল প্রদেশ অবধি বিস্তৃত মৌসুমী অক্ষরেখা এখন সক্রিয় রয়েছে উত্তরবঙ্গে। এছাড়া বিহারের ওপর তৈরি হয়েছে একটি নতুন ঘূর্ণাবর্তও। এরফলে পশ্চিমবঙ্গের পার্বত্য প্রধান জেলাগুলিতে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার। এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতাও।

শুধু উত্তর বঙ্গের জেলাগুলিতেই নয়, হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গের বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম জেলায়।এই একই ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories