Friday, March 6, 2026
28.9 C
Kolkata

হেমন্ত বিশ্বশর্মার মুসলিম বিরোধী মন্তব্যের জন্য অবিলম্বে তাকে গ্রেপ্তার করা উচিত, দাবি বিরোধীদের

সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার একাধিক মন্তব্য ঘিরে রাজ্য ও জাতীয় রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। তিনি প্রকাশ্যে বলেন, ‘মিয়াদের’ বিরুদ্ধে তাঁর অবস্থান স্পষ্ট এবং তিনি তাঁদের ভোটাধিকার প্রয়োগের বিরোধী। মুখ্যমন্ত্রীর দাবি, যাঁদের তিনি বাংলাদেশি মনে করেন, তাঁদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনে ফর্ম ৭ জমা দেওয়া একটি জাতীয় দায়িত্ব। তিনি বিজেপি কর্মীদের এ বিষয়ে সক্রিয় হতে আহ্বান জানান।

২৪ জানুয়ারি দেওয়া এক বক্তব্যে হিমন্ত বিশ্বশর্মা মুসলিমদের লক্ষ্য করে আরও উসকানিমূলক মন্তব্য করেন। তিনি অসমের জনগণকে মুসলিম রিকশাচালকদের কম ভাড়া দেওয়ার কথা বলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, যদি ভাড়া ৫ টাকা হয়, তবে ৪ টাকা দিলেই যথেষ্ট। যদিও ২৮ জানুয়ারি তিনি বলেন, মুসলিমদের বিরুদ্ধে নন, বরং বাংলাদেশিদের বিরুদ্ধে, তবুও তাঁর আগের মন্তব্য ঘিরে সমালোচনা থামেনি। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা প্রতিনিয়ত মুসলিমদের, ‘মিয়া’ বলে সম্বোধন করে প্রতিনিয়ত মুসলিমদের ভাবা বেগে আঘাত করছেন। বিরোধীরা, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার এমন খামখেয়ালী ও মুসলিম বিরোধী মন্তব্যের জন্য অবিলম্বে তার গ্রেফতারি দাবি করছে। সিপিএম একটি তীব্র বিবৃতিতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিন্দা করেছে। দলের মতে, এই ধরনের মন্তব্য ভারতের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী এবং তা দেশের জন্য লজ্জাজনক।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories