Wednesday, October 21, 2026
27 C
Kolkata

“গরুর মাংস খাওয়া প্রার্থীদের সমর্থন নয়”, ফের সাম্প্রদায়িক মন্তব্যে, আলোচনার কেন্দ্রবিন্দু হিমন্ত বিশ্ব শর্মা

আসামের রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-র এক মন্তব্যকে ঘিরে। সম্প্রতি এক নির্বাচনী সভায় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, যেসব প্রার্থীর পরিবারের সদস্যরা গরুর মাংস খান, তাঁদের সমর্থন না করতে। তাঁর এই বক্তব্য বিশেষভাবে গুয়াহাটি (মধ্য) আসনের বিরোধী প্রার্থী কুক্ষি চৌধুরী-কে ঘিরেই ছিল বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী দাবি করেন, ওই প্রার্থীর মা সুজাতা গোরখা চৌধুরী গোমাংস খান এবং কিছু বিতর্কিত ব্যক্তিত্বের প্রতি সমর্থন জানিয়েছেন। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিরোধী দলগুলির অভিযোগ, মানুষের প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি সরাতেই এমন বিষয় তুলে ধরা হচ্ছে।

বর্তমানে রাজ্যে বেকারত্ব, দারিদ্র্য ও কাজের অভাব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বহু তরুণ-তরুণী কাজের খোঁজে রাজ্যের বাইরে চলে যেতে বাধ্য হচ্ছেন। বিরোধীরা নির্বাচনী প্রচারে এই বিষয়গুলিকে গুরুত্ব দিলেও, শাসকদল ভিন্ন প্রসঙ্গ সামনে আনছে বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন সুজাতা দেবী। তিনি মুখ্যমন্ত্রীকে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ করেন। তাঁর কথায়, মেয়ের রাজনৈতিক লড়াই থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করা ঠিক নয়। তিনি জানান, তাঁর জন্ম পশ্চিমবঙ্গের কালিম্পঙে এবং তিনি সব ধর্মকে সম্মান করেন।

সুজাতা দেবী আরও বলেন, সামাজিক মাধ্যমে যে ছবি ছড়িয়ে তাঁকে গোমাংস ভক্ষণকারী হিসেবে দেখানো হচ্ছে, তা সঠিক নয়। সত্যতা যাচাই করলে বিষয়টি পরিষ্কার হবে বলেও তিনি দাবি করেন। তরুণ প্রার্থী কুক্ষি চৌধুরী এবার বিরোধী জোটের হয়ে নির্বাচনে লড়ছেন। তাঁর স্পষ্ট বক্তব্য ও যুক্তিনির্ভর কথাবার্তার জন্য ইতিমধ্যেই তিনি ভোটারদের নজর কাড়তে শুরু করেছেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories