Tuesday, July 21, 2026
27.3 C
Kolkata

আজমির দরগাহে মোদি চাদর পাঠানোয় আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানালো হিন্দু সেনা

আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে চাদর পাঠানো নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে সংগঠন হিন্দু সেনা। তাদের দাবি, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দরগাহে চাদর পাঠানো বন্ধ করা হোক।

সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চে এই আবেদন জানানো হয়। বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি। হিন্দু সেনার আইনজীবী আদালতে বলেন, আজমির দরগাহের জায়গায় আগে একটি শিব মন্দির ছিল বলে তাঁদের দাবি। সেই সংক্রান্ত মামলা এখনো আদালতে চলছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী যদি দরগাহে চাদর পাঠান, তাহলে তাঁদের মামলার অবস্থান দুর্বল হতে পারে। পাশাপাশি, সরকারিভাবে একজন প্রধানমন্ত্রী কেন কোনও ধর্মীয় আচার পালন করবেন, সেই প্রশ্নও তোলা হয়। আবেদনকারীদের আরও বক্তব্য, আজমিরের আদালতে বিষয়টি বিচারাধীন থাকায় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতায় প্রভাব ফেলতে পারে। তবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আপাতত এই মামলাটি আজ তালিকাভুক্ত করা হচ্ছে না।

জানা যাচ্ছে, চলতি বছরও দরগাহের বার্ষিক উরস উপলক্ষে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চাদর নিয়ে যাবেন। এই রীতি নতুন নয়। ভারতের স্বাধীনতার পর থেকেই এই প্রথা চলে আসছে। প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সময় থেকেই সরকারিভাবে চাদর পাঠানো হয়ে আসছে। হিন্দু সেনার সভাপতি বিষ্ণু গুপ্তা এই পুরনো প্রথা বন্ধ করার দাবি জানিয়েছেন। তিনি সরকারি অর্থে ধর্মীয় কাজ বন্ধের কথাও তুলেছেন। একই সঙ্গে আজমির দরগাহ নিয়ে বিতর্কিত দাবি সামনে এনেছেন, যা অতীতে বাবরি মসজিদ মামলার সঙ্গেও তুলনা করা হচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories