Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ইসলাম বিদ্বেষের প্রসার ঘটাতে গিয়ে গ্রেফতার হিন্দু যুবক

বরগুনার পাথরঘাটায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় প্রান্ত সমাদ্দার (১৫) নামে এক যুবককে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। শনিবার ভোর রাতে তাকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সপ্তগ্রাম এলাকা থেকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার।

আটক প্রান্ত সমাদ্দার উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের সপ্তগ্রাম এলাকার শিশির সমাদ্দারের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে প্রান্ত সমাদ্দার ফেইসবুক আইডি ” pranta somadder” এর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কিরনপুর এলাকার আউয়াল মোল্লার ছেলে ইমরান মোল্লার ফেইসবুক আইডি “HM Imran Khan” এর একটি পোস্টে অভিযুক্ত প্রান্ত সমাদ্দার ইসলাম সম্পর্কে কটুক্তি করে একটি অশ্লীল মন্তব্য করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ইসলাম সম্পর্কে কটুক্তি করার জেরে উক্ত এলাকায় মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করে। এনিয়ে পাথরঘাটা উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিষয়টি পাথরঘাটা থানা পুলিশ গুরুত্ব সহকারে আমলে নিয়ে শুক্রবার রাত থেকে প্রান্ত সমাদ্দারকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায়। শনিবার ভোর রাতে নাচনাপাড়া এলাকা থেকে প্রান্ত সমাদ্দারকে আটক করে তার মোবাইল ফোন জব্দ করে থানা পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহমেদ সরকার জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযুক্ত প্রান্ত সমাদ্দারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories