Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় বিস্মিত যুক্তরাষ্ট্র

চীন নতুন একটি ‘হাইপারসনিক’ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এসব তথ্য জানিয়েছে। খবর এএফপির। পরীক্ষা সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম—এমন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র গত আগস্টে পরীক্ষামূলকভাবে মহাকাশে উৎক্ষেপণ করে বেইজিং। লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হওয়ার আগে ক্ষেপণাস্ত্রটি পৃথিবীর কক্ষপথের নিচের দিক দিয়ে পরিভ্রমণ করছিল।

তবে মার্কিন গোয়েন্দা বিভাগ দাবি করে, চীনের ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যমাত্রার ৩২ কিলোমিটারেরও বেশি আগে ভূপাতিত হয় এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়। তারপরও এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে চীন দেখিয়ে দিয়েছে, দেশটি হাইপারসনিক অস্ত্র প্রযুক্তিতে বিস্ময়কর অগ্রগতি করেছে এবং মার্কিন কর্মকর্তাদের ধারণার চেয়েও বেইজিংয়ের অগ্রগতির মাত্রা অনেক বেশি। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠনিকভাবে এ ক্ষেপণাস্ত্র সক্ষমতার ব্যাপারে কোনো কিছু জানানো হয়নি। তবে ২০১৯ সালের প্যারেডেই চীন তার এসব অস্ত্র প্রদর্শন করেছিল।

বর্তমানে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি কমপক্ষে ৫টি দেশ হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে। গত মাসে উত্তর কোরিয়া দাবি করেছিল, তারাও একটি হাইপারসনিক মিসাইল পরীক্ষা করেছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories