Friday, March 6, 2026
24.4 C
Kolkata

মুসলিম প্রার্থীর জয়ের জন্য যজ্ঞ হিন্দুদের, রাখলেন উপবাসও!

নিউজ ডেস্ক : সারাদেশে যখন গেরুয়া সন্ত্রাস থাবা বসাচ্ছে এবং গেরুয়া শিবিরের তৎপরতায় সাম্প্রদায়িকতার বিষবাষ্প করোনা সংক্রমনের থেকেও অনেক দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে ঠিক সেইসময় এক সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেল হুগলির খানাকুলে। প্রকৃত বাঙালি সংস্কৃতি যে সাম্প্রদায়িকতা সমর্থন করেনা বরং সংহতির পথ প্রদর্শক তা দেখা গেল গতকালের ঘটনায়। খানাকুলের মুসলিম প্রার্থীর জয়ের জন্য যজ্ঞ করতে দেখা গেল এলাকার অসংখ্য হিন্দু সম্প্রদায়ের অনুসারীর। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুন্সি নজবুল করিমের জয়ের প্রার্থনায় এদিন সকাল থেকেই এক বিরাট মঙ্গল যজ্ঞের আয়োজন করেন  ভারতীয় সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্ট-এর এলাকার সদস্যরা। যোগ দেন ১০০ জন ব্রাহ্মণ। যা শুনে আপ্লুত প্রার্থী নজবুল বললেন, ‘এটাই ভারত। এটাই আমাদের আসল সংস্কৃতি।’

এদিন সকাল থেকেই সাজসাজ রব পড়ে যায় খানাকুলের রাজহাটি সিনেমাতলার মাঠে। টাঙানো হয় সামিয়ানা। আসে বিপুল পরিমাণ  কাঠ। ধুতি চাদরে শোভিত হয়ে আসেন ‌ব্রাক্ষণরা। যজ্ঞ শেষ না হওয়া পর্যন্ত সকলেরই আজ উপবাস। ট্রাস্টের সম্পাদক  সুরজিৎ চক্রবর্তী জানালেন, ‘এক কুইন্টাল কাঠ এনেছি। সম্পূর্ণ নিজেদের খরচায়।’

কেন এই উদ্যোগ? সুরজিৎ বলেন, ‘অনেকেই হয়তো ভাবতে পারেন হিন্দু হয়ে আমরা কেন মুসলিম প্রার্থীকে জেতাতে এত তোড়জোড় করছি। আসল কথা হল নজবুল আমাদের এলাকার ছেলে। সকলেই ওঁকে ভালোবাসি। সেজন্যই ঈশ্বরের কাছে ওঁর জয়ের কামনায় এই যজ্ঞের আয়োজন করেছি’। কিন্তু এলাকার অন্য প্রার্থীরাও তো ঘরের ছেলে। তাঁদের জন্য তো করছেন না! সুরজিৎ বলেন, তৃণমূল সরকার আমাদের পুরোহিতদের ভাতার বন্দোবস্ত করেছে। আমরা এর জন্য উপকৃত। তাই আমরা ঠিক করেছি এই দলের পাশেই থাকব।  সেই কারণেই নন্দীগ্রামে আমাদের সমস্ত সদস্যদের কাছে আমরা মমতা ব্যানার্জির পক্ষে যেমন ভোট দিতে বলেছিলাম তেমনি রাজ্যের বাকি জায়গাতেও তৃণমূলকে সমর্থন করতে আমাদের সংগঠনের সদস্যদের অনুরোধ জানিয়েছি।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories