Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

রাসূল (সাঃ)কে অপমান করায় কট্টর হিন্দুত্ববাদী নরসিংহনন্দকে তলব করল দিল্লি পুলিশ

নিউজ ডেস্ক : কিছুদিন আগে দিল্লি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে অপমানজনক মন্তব্য করার জন্য দস্না দেবী মন্দিরের প্রধান পুরোহিত কট্টর হিন্দুত্ববাদী, মুসলিমবিদ্বেষী নরসিংহনন্দ সরস্বতীকে তলব করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য তার করা মন্তব্যের ব্যাপারে তদন্ত সহযোগিতা করতে তাকে তলব করা হয়েছে।

গত ৩রা এপ্রিল দিল্লির আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খান নরসিংহ নন্দ সরস্বতীর, রাসূল (সাঃ) এর ব্যাপারে করা অবমাননাকর এবং অপমানজনক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন দিল্লি পুলিশের কাছে। সেই সূত্রেই নরসিংহ নন্দকে তলব করা হয়েছে বলে জানা গেছে। দিল্লি পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার এইসা সিংহল সাংবাদিকদের জানিয়েছেন, আমরা নরসিংহনন্দকে তলব করেছি আমাদের তদন্তে যোগদান করার জন্য।

উল্লেখ্য এই ঘৃণা প্রচারক মুসলিমবিদ্বেষী উগ্রবাদী মুসলিম ভাবাবেগে আঘাত দেওয়ার মতো বিভিন্ন মন্তব্য করেছিলেন কয়েকদিন আগে দিল্লির প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে। তারপর থেকে দেশজুড়ে আপামর মুসলিম তার গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তার গ্রেপ্তারের দাবি করেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এর প্রেসিডেন্ট আসাদ উদ্দিন ওয়াইসি এবং দিল্লির আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খান ও। তবে বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ নরসিংনন্দকে তলব করলেও তাকে কথিত হুমকি দেওয়ার অভিযোগে আমানত উল্লাহ খানের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories