Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

হুগলীর গোঘাটে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

হুগলির গোঘাটে নতুন সরকারের শপথের পরের দিনেই রাজনৈতিক সংঘর্ষের এক মর্মান্তিক ছবি ধরা পড়ল। নকুণ্ডার কোটা এলাকায় স্থানীয় তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত সদস্য চায়না বাগের স্বামী সহদেব বাগের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে যে, শনিবার রাতে বাড়ি থেকে বেরোনোর পর তাঁকে পরিকল্পিতভাবে খুন করে একটি পার্টি অফিসের পেছনে ফেলে রাখা হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, ভোটের ফলাফলের পর বিজেপি ওই পার্টি অফিসটি দখল করে নিয়েছিল বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব।

পরিবারের সদস্যদের অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সহদেবকে অনবরত হুমকি দেওয়া হচ্ছিল। নিখোঁজ হওয়ার পর রবিবার সকালে তাঁর মাথায় গভীর আঘাতের চিহ্নসহ দেহটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসী। ঘটনাস্থল থেকে একটি মুগুরও উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী ও কন্যা সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছেন। তাঁদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে খুন করা হয়েছে।

অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁদের দল খুনের রাজনীতিতে বিশ্বাস করে না এবং শীর্ষ নেতৃত্ব কোনোভাবেই অশান্তি বরদাস্ত করবেন না। পুরো ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে তারা। এলাকাটি বর্তমানে ব্যাপক উত্তেজিত হয়ে হয়ে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশি টহল চলছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories