Saturday, September 5, 2026
30 C
Kolkata

মহালয়ার সকালে গঙ্গায় তলিয়ে গেল কিশোরী

হাওড়ার উলুবেড়িয়ায় মহালয়ার সকালে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। খড়গপুর থেকে মা-বাবার সঙ্গে তর্পণ করতে কালীবাড়ি ঘাটে এসেছিল এক কিশোরী। গঙ্গায় নামার সময় হঠাৎ চার জনকে ভেসে নিয়ে যায় প্রবল স্রোত। স্থানীয়দের তৎপরতায় তিন জনকে উদ্ধার করা গেলেও কিশোরীর কোনও খোঁজ মেলেনি। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। অন্যদিকে, বাবুঘাটে তর্পণ করানোর সময় জলেই সংজ্ঞাহীন হয়ে পড়ে মারা যান সবংয়ের বাসিন্দা এক পুরোহিত। পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। উল্লেখ্য, মহালয়ার এই দিনে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়। সকাল থেকেই রাজ্যের নানা ঘাটে ভিড় জমে তর্পণ উপলক্ষে। নিরাপত্তার স্বার্থে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন থাকলেও দুর্ঘটনা এড়ানো গেল না।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories