Thursday, July 23, 2026
26.4 C
Kolkata

মহারাষ্ট্রে বীরভূমের পরিযায়ী শ্রমিক নইমুদ্দিনের রহস্যময় মৃত্যু!

বীরভূমের নলহাটির ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিযায়ী শ্রমিক নইমুদ্দিন সেখ মুম্বইয়ে কাজ করতেন অনেক বছর ধরে। রবিবার বিকেলে তিনি বাবার সঙ্গে ফোনে কথা বলেন এবং জানান, পাওনা টাকা পেলে বাড়ি ফিরে আসবেন। কিন্তু সেই দিন বিকেলের পর থেকে নইমুদ্দিন মুম্বইয়ের ভাড়া বাড়িতে আর ফেরেননি। নইমুদ্দিনের বোন সাজিদা খাতুন মিসিং ডায়েরি করে থানায় অভিযোগ করেন। পরের দিন মঙ্গলবার মুম্বই পুলিশ এক জঙ্গলের ধারে নইমুদ্দিনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে। পুলিশ জানায়, তার চোখ থেকে জল ঝরছিল, হয়তো কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। পরে তিনি কোমায় চলে যান এবং বুধবার মৃত্যু হয়।

পরিবারের দাবি, হাসপাতাল থেকে তাদের কোনও তথ্য দেওয়া হয়নি। বৃহস্পতিবার নইমুদ্দিনের দেহ মুম্বই থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার সালারপুকুর কবরস্থানে তাকে দাফন করা হয়। পরিবারের অভিযোগ, নইমুদ্দিন মুম্বইয়ের একটি নির্মাণ সংস্থার কাছ থেকে আট লাখ টাকা পাওনা ছিল। টাকা দাবির কারণে তাকে হুমকি দেওয়া হয়। তার বাবা গোলাম মহিউদ্দিন বলেন, “টাকার জন্য আমার ছেলেকে খুন করা হয়েছে। ওর মোবাইল এবং নথি কেড়ে নেওয়া হয়েছিল। ওই সংস্থার মালিকের শাস্তি চাই।” নইমুদ্দিন দীর্ঘ বছর মুম্বইয়ের ভাণ্ডু এলাকায় ঠিকাদারের কাজ করতেন।

Hot this week

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

‘ইতিহাস সব মনে রাখবে’, নিট আন্দোলনে ছাত্রদের পাশে নাসিরুদ্দিন শাহ

নিট পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নফাঁসের অভিযোগ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র...

Topics

‘ওর বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবার থেকেই লড়ুন’ নাম না করে অভিষেককে শুভেন্দুর কটাক্ষ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক...

Related Articles

Popular Categories