Saturday, September 5, 2026
28 C
Kolkata

হাওড়ার এক মসজিদের বাইরে গেরুয়া রঙে লেখা ‘জয় শ্রী রাম’, সঙ্গে আঁকা পদ্মচিহ্নকে ঘিরে ছড়ালো চাঞ্চল্য

হাওড়া জেলার উলুবেড়িয়ায় একটি মসজিদের দেওয়ালে গেরুয়া রঙে লেখা “জয় শ্রী রাম” লেখা ঘিরে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। ঘটনাটি ঘটেছে ধুলাসিমলা গ্রামের মধ্যপাড়া মসজিদে। শনিবার ভোরে ফজরের নামাজ পড়তে এসে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ এই দৃশ্য দেখে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মসজিদের গেট ও বাইরের দেওয়ালে গেরুয়া রঙে “জয় শ্রী রাম” লেখা ছিল। পাশাপাশি আঁকা ছিল পদ্মফুলের প্রতীকও। সকালে নামাজ পড়তে এসে বিষয়টি প্রথম নজরে আসে এলাকার বাসিন্দাদের। এরপর দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়।

ঘটনার একটি ভিডিও স্থানীয় এক ব্যক্তি মোবাইলে রেকর্ড করেন। সেই ভিডিওতে তাঁকে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায়। তাঁর দাবি, ধর্মীয় স্থানের সামনে এ ধরনের কাজ করে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁদের সন্দেহ।

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ। উলুবেড়িয়া মহকুমা পুলিশের এক আধিকারিক জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কোথাও কোনও অশান্তির খবর নেই। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী এই কাজ করে থাকতে পারে। তবে কারা এর সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত স্থানীয়দের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবুও ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে এবং আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।

তদন্তকারীরা আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। কারা এই ঘটনার পিছনে রয়েছে, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত নজরদারিও বাড়ানো হয়েছে যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায়।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হলেও প্রশাসনের দাবি, পরিস্থিতি শান্ত রয়েছে। বহু বাসিন্দাই বলেছেন, উলুবেড়িয়ায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকেন। তাই এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories