Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নির্মাণ নিয়ে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাই কোর্ট

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণকে ঘিরে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি শেষে জানিয়ে দেয়, আবেদনটি আইনগত দিক থেকে গ্রহণযোগ্য নয়।

এই মামলায় অভিযোগ করা হয়েছিল, বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর প্রশাসনের অনুমতি না নিয়েই বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির উদ্যোগ নিয়েছেন। মামলাকারীর দাবি ছিল, এই সিদ্ধান্ত সংবিধানের ভাবনার পরিপন্থী এবং জনস্বার্থের ক্ষতি করতে পারে। তবে আদালত সেই যুক্তি মানতে চায়নি। বিচারপতিরা স্পষ্ট করে বলেন, যে জমিতে মসজিদ নির্মাণের কথা বলা হচ্ছে, তা সরকারি নয়। ওই জমি একটি ট্রাস্টের অধীনে রয়েছে। ফলে সরকারি জমি দখলের অভিযোগের কোনও ভিত্তি নেই।

আদালতের আরও পর্যবেক্ষণ, ব্যক্তিগত উদ্যোগে দায়ের করা এই ধরনের জনস্বার্থ মামলায় একাধিক ত্রুটি রয়েছে। মামলার নথিপত্র ও উপস্থাপিত যুক্তিতেও স্পষ্ট দুর্বলতা রয়েছে বলে মন্তব্য করেন বিচারপতিরা। সেই কারণেই এই আবেদন নিয়ে আর কোনও শুনানি প্রয়োজন নেই বলে জানানো হয়।

উল্লেখ্য, চলতি মাসের ৬ ডিসেম্বর, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীর দিন বেলডাঙায় একই নামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হুমায়ুন কবীর। সেই ঘটনার পর থেকেই বিষয়টি ঘিরে রাজনৈতিক ও আইনি বিতর্ক শুরু হয়। মসজিদের নামকরণ ও সময় নির্বাচন নিয়ে নানা মহলে আপত্তি ওঠে। এর পরেই হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়।

এর আগেও এই বিষয়টি আদালতের নজরে এসেছিল। তখনও হাই কোর্ট সরাসরি নির্মাণে বাধা দেয়নি। বরং আইনশৃঙ্খলা বজায় রেখে সব কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছিল আদালত। একই সঙ্গে রাজ্য সরকারকেও শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনের কথা বলা হয়েছিল। সর্বশেষ এই রায়ে স্পষ্ট, বাবরি মসজিদ নির্মাণ সংক্রান্ত মামলায় আপাতত কোনও আইনি বাধা রইল না। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক যে থামছে না, তা বলাই বাহুল্য।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories