Saturday, September 5, 2026
30 C
Kolkata

হেলিকপ্টারে করে এসে ফাঁকা নির্বাচনী সভা দেখে অসন্তুষ্ট হুমায়ুন কবির 

নির্বাচনের আগে রাজনীতির ময়দানে অদ্ভুত এক প্রচার কৌশল নিয়ে আলোচনায় উঠে এসেছেন হুমায়ুন কবীর। যখন একের পর এক প্রার্থী ও দলীয় নেতা প্রচার থেকে সরে দাঁড়াচ্ছেন, ঠিক সেই সময় তিনি হেলিকপ্টারে চড়ে প্রচারে নামেন। মঙ্গলবার বেলডাঙা থেকে উড়ে গিয়ে তিনি মুর্শিদাবাদের ডোমকল ও রেজিনগরে সভা করেন।

তবে এই অভিনব প্রচারেও আশানুরূপ সাড়া মেলেনি। হেলিকপ্টার দেখতে কিছু মানুষ জমলেও সভাস্থলে অনেক আসন ফাঁকাই থেকে যায়। ফলে শুরুতেই হতাশার মুখে পড়তে হয় তাঁকে। যদিও তিনি জানিয়েছেন, ২৭ এপ্রিল পর্যন্ত এই হেলিকপ্টার ভাড়া নেওয়া হয়েছে এবং এর মধ্যে প্রায় ৫০টি সভা করার পরিকল্পনা রয়েছে।

এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এতদিন গাড়িতে যাতায়াত করা নেতা হঠাৎ করে কেন আকাশপথ বেছে নিলেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। পাশাপাশি টানা প্রায় ২০ দিন হেলিকপ্টার ভাড়া করার জন্য বিপুল অর্থ কোথা থেকে এল, তা নিয়েও আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, এটি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের একটি চেষ্টা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories