Friday, March 6, 2026
33.5 C
Kolkata

বিধানসভা ভোটের আগে নতুন দল গঠনের ঘোষণা হুমায়ুন কবীরের

বিধানসভা নির্বাচনের মুখে বড় চমক দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার তিনি ঘোষণা করেন, আগামী ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠন করবেন। হুমায়ুন জানান, দলের চেয়ারম্যান হিসেবে তিনিই থাকবেন, অন্য পদাধিকারীদের নাম ওই দিনই ঘোষণা করা হবে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, হাওড়া ও উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলার নেতারা নতুন দলে যুক্ত হবেন বলেও তিনি জানিয়েছেন।
ভরতপুরের টেক্সটাইল মোড়ে ৫০ হাজার মানুষের উপস্থিতিতে সভা করে দল ঘোষণা করবেন হুমায়ুন কবীর। তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ করে তিনি বলেন, “বিজেপিকে ৫০-এ নামানোর বড়াই শোনা যাচ্ছে, কিন্তু বাস্তব অন্য কথা বলবে।”
আগেও একাধিকবার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এবার নতুন দল গঠনের ঘোষণা ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা।

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories