Saturday, September 5, 2026
28 C
Kolkata

“দলের আসল উদ্দেশ্য জেতা নয়, বরং ভোট ভাগ করা”, হুমায়ূনকে আক্রমণ করে পদত্যাগ করলেন আমজনতা উন্নয়ন পার্টির সভাপতি

রাজ্যে ভোটের আগে নতুন রাজনৈতিক সমীকরণে বড় ধাক্কা খেল হুমায়ুন কবীর। সম্প্রতি একটি ভিডিও সামনে আসার পর থেকেই দলে ভাঙন শুরু হয়েছে। একের পর এক নেতা ও কর্মী দল ছাড়ছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে জোটসঙ্গীরাও দূরত্ব তৈরি করেছে।সাম্প্রতিক একটি ভিডিও সমাজমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে হুমায়ুন কবীর নিজেই দাবি করছেন, আগামী নির্বাচনে তৃণমূলকে হারানোর লক্ষ্যে বিজেপির সঙ্গে গোপনে সমঝোতা হয়েছে। সেখানে নাকি বিপুল অর্থ লেনদেনের কথাও উঠে এসেছে। ভিডিওতে আরও শোনা যাচ্ছে, সংখ্যালঘু ভোট ভাগ করে প্রতিপক্ষকে দুর্বল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও NBTV এই ভিডিওর সত্যতা নিশ্চিত করেনি। এই ঘটনার পরেই হুমায়ুন কবীরের রাজনৈতিক অবস্থান চাপে পড়েছে। তিনি অবশ্য দাবি করেছেন, পুরো ভিডিওটি নকল এবং কৃত্রিম প্রযুক্তির সাহায্যে তৈরি। কিন্তু তাঁর এই বক্তব্যে ভরসা রাখতে পারছেন না অনেকেই। সবচেয়ে বড় ধাক্কা আসে দলের ভিতর থেকেই। দলের সভাপতি খোবায়েব আমিন প্রকাশ্যে পদত্যাগ করেছেন। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই দল মূলত সংখ্যালঘু ভোটকে প্রভাবিত করার জন্য তৈরি। তাঁর অভিযোগ, দলের আসল উদ্দেশ্য জেতা নয়, বরং ভোট ভাগ করা। এমন পরিস্থিতিতে তিনি দলে থাকা সম্ভব নয় বলেই জানিয়েছেন। তিনি আরও বলেন, যদি ভিডিওটি ভুয়ো হয়, তাহলে তা পরীক্ষা করে সত্য সামনে আনা উচিত। এতে সমস্ত সন্দেহ দূর হবে। তবে তাঁর মন্তব্যে স্পষ্ট, দলের কার্যকলাপ নিয়ে তাঁর গভীর অসন্তোষ ছিল। এরই মধ্যে জোটসঙ্গী দলও সম্পর্ক ছিন্ন করেছে। ফলে ২৬ এর বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় এসে হুমায়ুন কবীরের দল বড় সংকটে পড়েছে বলে মনে করা হচ্ছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories