Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

SIR এ নাম বাদ যাওয়া ভোটারদের দেশদ্রোহী আখ্যা! ফের দিলীপের মন্তব্যে অস্বস্তিতে রাজ্য বিজেপি

২৬ এর বিধানসভা নির্বাচনের আগেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় উত্তপ্ত হয়ে উঠেছে খড়্গপুর ও মেদিনীপুর।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্ধারিত রোড-শোর কয়েক ঘণ্টা আগেই নতুন করে বিতর্কের সৃষ্টি করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর একাধিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বর্ষিয়ান নেতার মন্তব্যে, হাই ভোল্টেজ নির্বাচনের আগে আরও একবার অস্বস্তিতে পড়েছে রাজ্য বিজেপি। খড়্গপুর শহরের তালিবাগিচা এলাকায় প্রচারে গিয়ে দিলীপ ঘোষ ভোটার তালিকা সংশোধন নিয়ে কড়া ভাষায় মন্তব্য করেন। তিনি দাবি করেন, বহু ভুয়ো নাম তালিকা থেকে বাদ পড়ছে এবং আরও অনেকে বাদ পড়বেন। তাঁর কথায়, এই ভুয়ো ভোটারদের কারণেই দীর্ঘদিন ধরে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। পাশাপাশি, তিনি বাদ পড়া কিছু ভোটারকে দেশবিরোধী বলেও আখ্যা দেন, যা ঘিরেই মূল বিতর্কের সূত্রপাত।বিরোধী রাজনৈতিক দলগুলি এই মন্তব্যের তীব্র সমালোচনা করে। বিরোধীদের দাবি, দিলীপের এই বক্তব্য বিজেপির প্রকৃত মানসিকতাকে সামনে এনেছে। দিলীপ ঘোষের বক্তব্যের তীব্র নিন্দা করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হল আর ইনি সাথে সাথে তাঁদের দেশদ্রোহী বলে দিলেন। আগে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা বলতেন উনি। যখন বিজেপির নেতা ছিলেন তখন ২ কোটি বাঙালিকে বাংলা ছাড়া করার কথা বলেছিলেন। যে গরুর দুধ থেকে ছানা বানানোর বদলে সোনা বানায় তার কাছ থেকে শিখতে হবে কে দেশদ্রোহী আর কে দেশদ্রোহী নয়? ক্ষমা চাইতে হবে। এখন দেখার হিংসা ও মিথ্যাচার করার অভিযোগে কোন ডিএম, এসপি, কোন আইজি, কোন আইসি, কোন সিইও সুয়োমোটো কেস করেন”।ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গেছে, তাঁদের মধ্যে বড় অংশই হিন্দু সম্প্রদায়ের। সেই কারণে দিলীপ ঘোষের মন্তব্যে সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে, দাবি তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের পক্ষ থেকে বলা হয় এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories