Monday, August 3, 2026
31.6 C
Kolkata

স্বামী ঝগড়া করেন না, তাই বিবাহ বিচ্ছেদের মামলা স্ত্রীর

স্বামী তাঁর সঙ্গে ঝগড়া করেন না। তাই স্ত্রী বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। বিয়ের মাত্র ১৮ মাসের মাথায় শারিয়া আদালতে বিচ্ছেদের মামলা করা হয়েছে। আবেদনকারিনীর বক্তব্য, স্বামীর অতিরিক্ত ভালোবাসায় তাঁর প্রাণ ওষ্ঠাগত। তাঁর দমবন্ধ হয়ে আসছে। আদালতে তিনি বলেছেন, স্বামী তাঁর ওপর চিৎকার চেঁচামেচি করেন না। কোনও বিষয় নিয়েই তাঁর উপর রাগ করেন না। এমনকী, তাঁর জন্য রান্নাও করেন। ঘরের কাজকর্ম করে দেন। কোনও ভুল হলে তা মাফ করে দেন।

কথায় কথায় স্বামী ঘাড় নাড়বে, এমন জীবন তিনি চান না। শারিয়া আদালত স্বাভাবিকভাবেই এই আবেদন তুচ্ছ বলে খারিজ করে দিয়েছে। এমনকী, স্থানীয় পঞ্চায়েতও ওই মহিলার আবেদনে কর্ণপাত করেনি। স্বামীর বক্তব্য, তিনি স্ত্রীকে খুবই ভালোবাসেন। তিনি চান তাকে খুশি রাখতে। আদালত বলেছে, নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নিতে হবে।

Hot this week

সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস, ঝড়ের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

শ্রাবণের শুরু থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার মেজাজ বোঝা দায়। কখনো...

ধর্ষণের অভিযোগ তোলায় চরম অপমান! নির্যাতিতাকে মাটিতে থুতু চাটিয়ে শাস্তি খাপ পঞ্চায়েতের

আদালত কিংবা আইনের পরোয়া না করে খাপ পঞ্চায়েতের মধ্যযুগীয়...

বিজেপির ৩০ বছরের শক্ত ঘাঁটিতে বড় ধাক্কা, প্রথম উপনির্বাচনী লড়াইয়ে বিহারে জয়ী প্রশান্ত কিশোর

সোমবার উপনির্বাচনের ফল ঘিরে দেশের রাজনৈতিক মহলে জোর আলোচনা...

Topics

সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস, ঝড়ের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

শ্রাবণের শুরু থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার মেজাজ বোঝা দায়। কখনো...

মহারাষ্ট্রে বেড়াতে গিয়ে হিন্দুত্ববাদী স্লোগানে অস্বস্তিতে পড়ল এক মুসলিম পরিবার

মহারাষ্ট্রের জনপ্রিয় পর্যটনকেন্দ্র নানেঘাট রিভার্স জলপ্রপাত ঘুরতে গিয়ে এক...

বাড়িপিছু বছরে আয় ২৩৩ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকার করার লক্ষ্যমাত্রা পঞ্চায়েতের

গ্রাম পঞ্চায়েতগুলির নিজস্ব আয় বাড়াতে নতুন নির্দেশিকা জারি করল...

Related Articles

Popular Categories