Friday, March 6, 2026
22.2 C
Kolkata

দেশজুড়ে উগ্র হিন্দুত্বের সন্ত্রাস!হায়দরাবাদের আম্বরপেটে তারাবির নামাজের সময় জামে মসজিদে দুষ্কৃতিদের তাণ্ডব

তেলেঙ্গানার হায়দরাবাদের আম্বরপেট এলাকায় বুধবার রাতে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি রাত প্রায় ১১টা নাগাদ আম্বরপেট জামে মসজিদে বহু মুসল্লি তারাবির নামাজ আদায় করছিলেন। সেই সময় মসজিদের কাছাকাছি একটি শোভাযাত্রা এসে পৌঁছায়।

অভিযোগ, শোভাযাত্রায় থাকা কয়েকজন হিন্দুত্ববাদীরা উসকানিমূলক স্লোগান দেই এবং উচ্চস্বরে গান বাজায়। এতে নামাজরত মানুষদের মধ্যে অস্বস্তির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ছত্রপতি শিবাজি জয়ন্তী উপলক্ষে ওই শোভাযাত্রা বের করা হয়েছিল। তবে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে দিকে নজর রাখেন মসজিদ কমিটির সদস্যরা।

মসজিদ প্রাঙ্গণে সে সময় প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ উপস্থিত ছিলেন। মসজিদ কমিটির পক্ষ থেকে মাইকে সকলকে শান্ত থাকার আবেদন জানানো হয়। তারা বলেন, কোনও উসকানিতে পা না দিতে এবং ধৈর্য বজায় রাখতে। উপস্থিত মুসল্লিরা সেই আহ্বানে সাড়া দেন এবং কেউ কোনও প্রতিক্রিয়া দেখাননি।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। পরিস্থিতি সামাল দিতে তারা এলাকায় টহল দেয় এবং যারা পরিবেশ অশান্ত করার চেষ্টা করছিল বলে অভিযোগ, তাদের সরে যেতে বলা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মসজিদ কমিটির সদস্যরা জানান, সামান্য উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই নামাজ সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল বলে তারা দাবি করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories