Saturday, September 5, 2026
28 C
Kolkata

হায়দ্রাবাদে ঐতিহাসিক মসজিদের জমি নিয়ে উত্তেজনা, বিজেপি নেতার মাদ্রাসা বন্ধের দাবি ঘিরে তীব্র বিতর্ক

হায়দ্রাবাদের সুলতানপুর এলাকায় একটি পুরনো মসজিদের জমি নিয়ে সম্প্রতি সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে। এই মসজিদের নাম জামে মসজিদ হুসাইনিয়া এবং তার সংলগ্নে রয়েছে দারুল উলুম নোমানিয়া নামক একটি মাদ্রাসা। স্থানীয় বিজেপি নেতা রামকৃষ্ণ রেড্ডি দাবি করেছেন, মাদ্রাসাটি অবৈধভাবে চলছে এবং এখানে রোহিঙ্গা মুসলিমরা এই মাদ্রাসায় আশ্রয় নিচ্ছেন। এই অভিযোগের ভিত্তিতে মাদ্রাসাটি বন্ধ করার দাবি জানান তিনি। তবে মাদ্রাসা পরিচালন কমিটির মাওলানা আকবর আলি এই সব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, মাদ্রাসার জমি তারা বৈধভাবে লিজে নিয়েছেন এবং এখানে শুধুমাত্র তেলেঙ্গানার স্থানীয় ছাত্ররাই পড়াশোনা করে।

এই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন স্থানীয় কিছু হিন্দুত্ববাদী যুবক মাদ্রাসা ভাঙচুর করার চেষ্টা করে। মাদ্রাসার পাশে একটি স্থানীয় দোকানের মালিক মুহাম্মদ ইমরান জানান, “এই মসজিদ এবং মাদ্রাসা আমাদের এলাকার ঐতিহ্য। এখানে আমাদের পরিবার বহু প্রজন্ম ধরে নামাজ পড়ছে। এখন মিথ্যা অভিযোগ তুলে এটিকে ভাঙচুর করার ঘটনা অত্যন্ত দুঃখজনক।”

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories