Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুসলিমদের টার্গেট করে এনকাউন্টার ও হেফাজতে নিয়ে নির্যাতন, অভিযোগের তীর উত্তরপ্রদেশ পুলিশের দিকে, বাড়ছে ক্ষোভ

উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার ফকিরাবাদ গ্রামে পুলিশের বিরুদ্ধে এক মুসলিম পরিবার গুরুতর অভিযোগ এনেছে। পরিবারটি জানিয়েছে, পুলিশ ভুয়ো এনকাউন্টারের নাম করে সাদ্দাম নামক এক যুবকের পায়ে গুলি করেছে এবং তার ভাই আলিশানকে আটক করে রেখেছে। এই ঘটনাটি সামনে আসে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর, যেখানে পরিবারের সদস্যরা পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন।

ঘটনার সূত্রপাত হয়, যখন সাদ্দামের বাবা মঈন আহমেদ বাজারে গেলে কিছু মদ্যপ অবস্থায় থাকা ব্যক্তি তাকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন এবং বাবাকে দেখতে সাদ্দাম ঘটনাস্থলে তড়িঘড়ি করে পৌঁছায়। পরিবারের দাবি, সাদ্দামের কোনো অপরাধী নয়। সে কেবল তার বাবাকে বাঁচাতে গিয়েছিল। এদিকে সাদ্দামের ছোট ভাই আলিশান এখনো নিখোঁজ বলে জানা গিয়েছে। পরিবারের আশঙ্কা, পুলিশ হয়তো সাদ্দামের ভাই আলিশানকে মেরে ফেলেছে। জানা গিয়েছে পুলিশ এখনও এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories