Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

“যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে, তাঁকে ভালোবাসা কি কোনো অপরাধ?”’আই লাভ মুহাম্মদ’ সাইনবোর্ড বিতর্কে ক্ষুব্ধ পীরজাদা সাফেরি সিদ্দিকী

হুগলির নবাবপুর, কুমিরমোড়া ও ভগপতিপুর এলাকায় মঙ্গলবার একটি বড় প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এই মিছিলের নেতৃত্ব দেন ফুরফুরা শরীফের পীরজাদা সাফেরি সিদ্দিকী ও পীরজাদা সৈয়দ ইমাদ উদ্দিন হোসেন। হাজার হাজার সাধারণ মানুষ এই মিছিলে অংশ নেন। এই প্রতিবাদের অন্যতম প্রধান কারণ উত্তর প্রদেশে কয়েকজন নবীপ্রেমিক যুবকের বিরুদ্ধে করা এফআইআর। ‘আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ লেখা সাইনবোর্ড লাগিয়েছিলেন একদল যুবক, এর জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এই ঘটনাকে খুবই অন্যায় বলে মনে করছেন প্রতিবাদীরা। পীরজাদা সাফেরি সিদ্দিকী বলেন, “যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে, তাঁকে ভালোবাসা কি কোনো অপরাধ?” তিনি আরও বলেন, “আমি কাকে ভালোবাসব, সেটা বিজেপি বা আরএসএস ঠিক করে দেবে না। সংখ্যালঘুদের উপর যেভাবে অন্যায় হচ্ছে, সেটা দেশের সংবিধানের বিরুদ্ধে।” তিনি এও বলেন, “আজ ইতিহাসকে ভুলভাবে দেখানো হচ্ছে। হিন্দুত্ববাদী শক্তি বাড়ছে, যা দেশের জন্য বিপজ্জনক।” তিনি প্রতিবাদ সভা থেকে জানান, “এভাবে চললে আমাদের বৃহত্তর আন্দোলনে নামতে হবে। আর এই মিথ্যা মামলা তুলে নিতে হবে।” সভায় আরও উপস্থিত ছিলেন হাফেজ আজহার উদ্দিন, মুহাম্মদ সাকলায়েন মোল্লা, সেখ নাসিম, সেখ সেলিম, সেখ নিজামউদ্দিন, সেখ আজিম ও মুহাম্মদ হেলালসহ অনেক গণ্যমান্য ব্যক্তি।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories