Wednesday, October 21, 2026
31 C
Kolkata

আপনার সাইকেল নিয়ে চললাম, ক্ষমা করবেন! সাইকেল চুরি করে মালিককে ক্ষমাপত্র রেখে গেলেন পরিযায়ী শ্রমিক

এনবিটিভি ডেস্কঃ একেবারেই দূর্বিসহ পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। এবার বাড়ি ফেরার জন্য মালিককে না জানিয়ে সাইকেল নিয়ে আসায় মালিকের জন্য ক্ষমাপত্র রেখে গেলেন রাজস্থানে কর্মরত পরিযায়ী শ্রমিক।

এই সেই লেখা পত্র

আমি একজন শ্রমিক। বাড়ি ফিরতে পারছি না। বাধ্য হয়ে আপনার সাইকেল নিয়ে যাচ্ছি। বাড়িতে একটা প্রতিবন্ধী শিশুও আছে। পারলে আমায় ক্ষমা করে দেবেন।’ সাইকেল ‘‌চুরি’ করে মালিকের জন্য একটি ক্ষমাপত্র রেখে গেলেন মহম্মদ ইকবাল। উত্তরপ্রদেশ থেকে রাজস্থানের ভরতপুরে কাজ করতে গিয়েছিলেন তিনি। লকডাউনের ঘোষণার পরেই রাতারাতি কাজ হারান ইকবাল। বাড়িতে বউ–বাচ্চা আছে। লকডাউনের জেরে বাড়িও ফিরতে পারেননি। রাজস্থান থেকে উত্তরপ্রদেশের বরেলি পর্যন্ত পায়ে হেঁটে ফেরা সম্ভব নয়। বাধ্য হয়েই সেখানকার রাড়া গ্রামের সাহাব সিং নামে এক ব্যক্তির বাড়ি থেকে সোমবার রাতে একটি সাইকেল চুরি করেন তিনি৷

নিজের বাড়ির বারান্দা ঝাঁট দেওয়ার সময় ওই শ্রমিকের লেখা একটি চিঠি পান সাইকেলের মালিক সাহাব সিং৷ চিঠিতে লেখা, ‘‌আমি একজন মজদুর, আবার মজবুরও৷ আমি আপনার কাছে অপরাধী৷ আপনার সাইকেল নিয়ে চললাম, ক্ষমা করবেন৷ আমার কাছে টাকা নেই, তার উপর সঙ্গে একটি প্রতিবন্ধী শিশু রয়েছে৷

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories