Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

আবারও বড়সড় ছাঁটাইয়ের পথে আইবিএম, আমেরিকা থেকে ভারতে স্থানান্তরের ছায়া

বিশ্ব প্রযুক্তি ক্ষেত্র আবারো বড়সড় অনিশ্চয়তার মুখে। কর্পোরেট কাঠামোতে বড়সড় রদবদলের কারণে মার্কিন প্রযুক্তি জায়ান্ট আইবিএম (IBM) বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে জানা গেছে। এই পদক্ষেপে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে আমেরিকার বিভিন্ন অফিসে কর্মরতদের মধ্যে।

‘দ্য রেজিস্টার’-এর এক রিপোর্ট অনুযায়ী, আইবিএম তাদের ‘ক্লাউড ক্লাসিক’ বিভাগে কর্মরত প্রায় এক চতুর্থাংশ কর্মীকে ছাঁটাই করতে পারে। যদিও সংস্থা ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও বিবৃতি দেয়নি।

রিপোর্টে আরও বলা হয়েছে, এই ছাঁটাইয়ের প্রভাব পড়তে পারে ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, টেক্সাস, ডালাস, রেলিঘ, এবং উত্তর ক্যারোলিনার অফিসগুলিতে। সংস্থার ‘কনসালটিং’, ‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’, ‘ক্লাউড ইন্ফ্রাস্ট্রাকচার’, ‘সেলস’, এমনকি ‘চিফ ইনফরমেশন অফিস’-এ কর্মরত বহু কর্মী এই ছাঁটাইয়ের আওতায় পড়তে পারেন।

এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে কর্মক্ষেত্রের ভৌগোলিক স্থানান্তর। আইবিএম চাইছে, কিছু নির্দিষ্ট কাজ আমেরিকা থেকে সরিয়ে তুলনামূলকভাবে কম খরচের দেশগুলোতে—বিশেষ করে ভারতে—স্থানান্তর করতে। এই উদ্দেশ্যে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও পুনের মতো শহরে অবস্থিত আইবিএম অফিসগুলোতে কর্মী নিয়োগের সংখ্যা বাড়ানো হচ্ছে।

এর আগেও সংস্থার সিইও অরবিন্দ কৃষ্ণ জানিয়েছিলেন, আমেরিকার কর্মী সংখ্যা হ্রাস করে ভারতের মতো বাজারে কর্মী স্থানান্তর বা নতুন নিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এমনকি কম খরচে দক্ষ জনবল পাওয়ার লক্ষ্যে সংস্থা বিভিন্ন দেশের সঙ্গে চুক্তিও করেছে।

অন্যদিকে, যাঁরা আপাতত ছাঁটাইয়ের বাইরে থাকছেন, তাঁদের জন্য নতুন অফিস নীতিও কার্যকর হচ্ছে। সপ্তাহে অন্তত তিন দিন অফিসে এসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর সুবিধা কমতে চলেছে বলেই ইঙ্গিত মিলছে।

বিশ্বজুড়ে ছাঁটাইয়ের হাওয়া যতই তীব্র হোক, কর্মীদের নিরাপত্তাহীনতা কিন্তু ক্রমশ বাড়ছে। আইবিএমের এই সিদ্ধান্ত শুধু একক সংস্থার কর্পোরেট রদবদল নয়, বরং প্রযুক্তি দুনিয়ায় কাজের জায়গা ও পদ্ধতির পরিবর্তনের দিকেই ইঙ্গিত করছে। এখন দেখার, এই স্থানান্তর কর্মীদের ভবিষ্যৎ কীভাবে প্রভাবিত করে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories