Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মমতার ওপর ভরসা করলে তালিবানের গুলি খেতে হবে,ফের বিতর্কিত মন্তব্য ভক্ত দিলীপের

তালিবানের হাতে এখন আফগানিস্তানের শাসন ক্ষমতা। আফগানিস্তানে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই এখন শান্ত। এখন বহু বাঙালি তথা ভারতবাসী সেই দেশে আটকে রয়েছেন। যা নিয়ে তৈরি হয়েছে উৎকন্ঠা। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখার পরামর্শ দিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। উলটে তুলোধোনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বুধবারই রাজ্যের তরফে জানানো হয়েছে আফগান ভূমে আটকে পড়েছেন বাংলার ২০০ জন। তাঁদের ফেরানোর চেষ্টা করা হচ্ছে। সেই প্রসঙ্গেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “লকডাউনের সময়ও প্রধানমন্ত্রী মোদিজি দেশবাসীকে ফেরানোর ব্যবস্থা করেছিলেন। এবারও তিনিই ব্যবস্থা করবেন ভরসা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করলে তালিবানদের গুলিতে মৃত্যু নিশ্চিত।” আরও একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন রাজ্য বিজেপির সভাপতি।

দিলীপ ঘোষ আরও বলেন, রাজ্যবাসীর সুবিধার্থে ফের দুয়ারে সরকার চালু করেছে রাজ্য। সেখানে প্রতিদিন বহু মানুষ ভিড় করছেন। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। দুর্ঘটনাও ঘটছে। সেই প্রসঙ্গেও রাজ্যকে তোপ দাগলেন দিলীপ। প্রশ্ন তুললেন কর্মসংস্থান নিয়ে। তাঁর কথায়, কেন টাকার জন্য মানুষকে এভাবে লাইনে দাঁড়াতে হচ্ছে? বাংলা ডায়েরি প্রসঙ্গেও রাজ্যকে বিঁধলেন বিজেপি সাংসদ।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories