Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

অ্যালোপ্যাথিক ওষুধের বিরুদ্ধে মন্তব্য, রামদেবের বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মামলা আইএমএ-র  

করোনা মহামারি রুখতে অ্যালোপ্যাথি ওষুধ ব্যর্থ হয়েছে এই ধরনের বির্তকিত মন্তব্য করার দায়ে রামদেবের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মানহানি মামলা দায়ের করল  ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর উত্তরাখণ্ড শাখা। যোগগুরুকে পাঠানো নোটিসে আইএমএ জানিয়েছে, ভিডিয়ো বার্তায় অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে নিজের বিবৃতি বদলাতে হবে এবং ক্ষমা চাইতে হবে তাঁকে। তার জন্য তাঁকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। রামদেব ক্ষমা না চাইলে এক হাজার কোটি টাকা দাবি করা হবে, জানিয়েছে আইএমএফ।

শুধু তাই নয়, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিংহ রাওয়াতকেও রামদেবের বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। সম্প্রতি এক ভিডিয়োতে রামদেবকে বলতে শোনা যায়, ‘‘চিকিৎসা বা অক্সিজেন না পেয়ে যত মানুষ মারা গিয়েছেন তার চেয়ে অনেক বেশি মানুষ মারা গিয়েছেন অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে। অ্যালোপ্যাথি এক দেউলিয়া হয়ে যাওয়া বিজ্ঞান।’’

এই বক্তব্য নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে সমালোচনা শুরু হয়ে যায়। রামদেবের উদ্দেশে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনও। লিখেছেন, ‘আপনার মন্তব্যে দেশবাসী আহত হয়েছেন। ফোনে এ কথা আপনাকে জানিয়েছি। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দেশবাসীর কাছে ঈশ্বরের মতো। তাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছেন’।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories