Friday, March 6, 2026
21.9 C
Kolkata

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের ইমাম। মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ সাফানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুলহরি হাইস্কুল সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে। মৃতের নাম মুশফিকুর রহমান মণ্ডল (৩৮)। তিনি কুলহরি এলাকার কুসুমতাড়া গ্রামের বাসিন্দা এবং চাঁদগঞ্জের লালদিঘি জামে মসজিদে ইমামতির দায়িত্বে ছিলেন। দুর্ঘটনার সময় তিনি রোজা অবস্থায় ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমামতির পাশাপাশি তিনি কৃষিকাজও করতেন। সম্প্রতি নিজের জমিতে একটি পাম্প বসানোর পর সেখানে বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হয়। সেই কারণে বিদ্যুৎ দফতরের একটি গাড়িতে বৈদ্যুতিক খুঁটি আনা হচ্ছিল। গন্তব্যে পৌঁছানোর কিছুটা আগেই, কুলহরি হাইস্কুলের পাশের রাস্তায় একটি বাঁকের মুখে দাঁড়িয়ে গাড়িটিকে দিকনির্দেশ দিচ্ছিলেন তিনি।

হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটি বোঝাই ট্রলিটি উল্টে যায়। ভারী খুঁটিগুলির নিচে চাপা পড়ে গুরুতর জখম হন ইমাম সাহেব। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই আকস্মিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছে। আত্মীয় ও স্থানীয়দের বক্তব্য, তিনি অত্যন্ত ভদ্র ও পরোপকারী মানুষ ছিলেন। ঘটনার খবর পেয়ে কুমারগঞ্জের বিধায়ক ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। গাড়িটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

এসআইআর ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে ধর্না কর্মসূচিতে বসলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা

সম্প্রীতি প্রকাশ হয়েছে এসআইআর এর চূড়ান্ত তালিকা। সেই তালিকায়...

Related Articles

Popular Categories