Friday, March 6, 2026
26.7 C
Kolkata

শপথ গ্রহণের অনুমতি পেলেন কারাবন্দী কাশ্মীরি নেতা

লোকসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে পারবেন দিল্লির তিহার কারাগারে বন্দী ইঞ্জিনিয়ার রশিদ নামে পরিচিত কাশ্মীরি নেতা শেখ আবদুল রশিদ। আগামী ৫ জুলাই তাঁকে শপথ নিতে হবে।

সোমবার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) রশিদের শপথ গ্রহণের আরজিতে কোনো আপত্তি জানায়নি। দিল্লির অতিরিক্ত দায়রা জজ চন্দ্রজিৎ সিং আজ রায় দেওয়ার পরই চূড়ান্ত হবে রশিদের শপথ গ্রহণের দিনক্ষণ।

প্রকৌশলী রশিদকে সন্ত্রাসীদের অর্থ জোগানোর অভিযোগে ২০১৯ সালে গ্রেফতার করে এনআইএর। তখন থেকেই  দিল্লির তিহার জেল তাঁর ঘরবাড়ি। জেলে থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবেএবার লোকসভার ভোটে লড়েছিলেন তিনি। তাঁর হয়ে প্রচার করেছিলেন ত দুই ছেলে।  জম্মু–কাশ্মীরের বারামুল্লা আসনে তিনি দুই লাখের বেশি ভোটে হারিয়ে দেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে।

তার শপথ গ্রহণের আরজিতে এনআইএর আইনজীবী আপত্তি না জানালেও তিনি বলেন, অনুমতি হওয়া উচিত শর্তাধীন, যেমন গণমাধ্যমের কাছে তাঁর কথা বলার অনুমতি থাকবে না। এক দিনের মধ্যেই কাজ সেরে তাঁকে কারাগারে ফিরে যেতে হবে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories