Saturday, September 5, 2026
28 C
Kolkata

একদিনে আরো ১৬জন শনাক্ত হলো ফেনীতে

ফেনী জেলা প্রতিনিধি : মির্জা নাদিম

নতুন করে একদিনে ফেনীতে আরো ১৬ জনের দেহে শনাক্ত হলো করোনা ভাইরাস (কোভিড-১৯)। রবিবার সকালে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দাগনভূঞায় ৮ জন, সোনাগাজীতে ৭ জন ও পরশুরামের ১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৬৪জন। সুস্থ হয়েছে ৬৭ জন। এ পর্যন্ত মারা গেছে ৫ জন। জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, শনিবার পর্যন্ত জেলায় ২ হাজার ৩শ ৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্য থেকে থেকে ১ হাজার ৯শ’ ৩৫ জনের প্রতিবেদন আসে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ ল্যাবে এ নমুনাগুলো পাঠানো হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories