Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বাসন্তীর রাধাবল্লবপুর গ্রামে ১৫টি পরিবার নদী গর্ভে তলিয়ে গেলো! দেখা মেলেনি সরকারী আধিকারীদের

এনবিটিভি ডেস্ক : আজ শুক্রবার সাত সকালে বাসন্তী বাজারের কাছাকাছি রাধাবল্লবপুর গ্রামের ১৫ টি পরিবারের ঘর-বাড়ি হঠাৎ নদী গর্ভে বিলীন হয়ে যায়। শিশু,মহিলা সহ শতাধিক মানুষ বিপন্ন।
পশ্চিমবঙ্গে তথা ভারতের নদী ভাঙন একটা বড়ো সমস্যা।এর কারনে প্রতি বছর হারাতে হয় হাজার-হাজার বিঘা জমি, ঘর- বাড়ী এমনকী জীবন ও।এই করোনা মহামারীতে লাগাতার লকডাউনে অর্থ উপার্জনের রাস্তা বন্ধ। তার উপরে প্রাকৃতিক দূর্যোগ, ফলে জীবনে এক অশনি সংকেত দিচ্ছে।

 

নদীগর্ভে সব হারিয়ে দিয়ে সর্বশান্ত মানুষ

শেষ আশ্রয় টুকু হারিয়ে মাথা গোঁজার ঠাই খুঁজে পাচ্ছেন না নদী ভাঙ্গনের শিকার পরিবারগুলো। হাতে টাকা ও খাবার না থাকায় দু’চোখে শুধুই অন্ধকার দেখছেন তারা।
নদীর কোনো প্রকার বাঁধ দেখা মেলেনা।নদী পাড়ের মানুষজনকে ঘর-বাড়ি হারাতে হচ্ছে বলে অভিযোগ এলাকার মানুষের। আরোও জানা যায়, গ্রামের মানুষ আতঙ্কিত কয়েক দিনের মধ্যে নদী গর্ভে তলিয়ে যাবে এলাকার এক বড়ো অংশ।

 

বাসন্তী এলাকার সরকারী আধিকারীদের দেখা মেলেনি এই অসহায় ও নদীগর্ভে সব হারিয়ে দিয়ে সর্বশান্ত মানুষদের পাশে। জীবনে বেচেঁ থাকার জন্যে শুধুমাত্র আছে গাছের পাদদেশ।
তাদের কাতর নিবেদন,এই সর্বহারা মানুষদের নিকট সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য পাঠানো হক।যার দ্বারা তারা মাথা গোঁজার ঠাঁই মেলে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories