Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসল প্রশাসন, শুরু হল ডিভাইডার সারানোর কাজ

এনবিটিভি ডেস্ক ঃ সপ্তাহখানেক আগে ইন্দো-আমেরিকান মোড় থেকে স্টিল পার্ক মোড় পর্যন্ত ডক্টর জাকির হোসেন এভিনিউ তে রাস্তার মাঝে ডিভাইডার এর উপর বিপদজনক অবস্থায় থাকা লোহার রেলিং এর ফলকের খবর তুলে ধরা হয়।

সেই খবরের জেরেই বৃহস্পতিবার সকাল থেকে সেই ফলক সরানোর কাজ শুরু হল ।

রাস্তার ধারে বিপদজনক অবস্থায় ডিভাইডারের ওপর লাগানো লোহার রেলিং এর ফলকের ফলে আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হতো স্থানীয় বাসিন্দাদের এবং পথচলতি মানুষদের।

এই ঘটনার কথা তুলে ধরা হয় সংবাদমাধ্যমে। এলাকাবাসী সহ পৌরসভার আধিকারিকরা বারবার আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কাছে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ তোলেন।

গত নভেম্বর মাসের দু তারিখে সেই খবর তুলে ধরা হয়।

এরপরই আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি দ্রুততার সাথে বৃহস্পতিবার ওই রাস্তার উপর লাগানো লোহার রেলিং থেকে বিপদজনক অবস্থায় থাকা সমস্ত ফলক সরিয়ে মেরামতির কাজ শুরু করলো আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি।

এলাকার মানুষের দ্রুত সমস্যা সমাধান হওয়ায় খুশি এলাকার মানুষ।

দুর্গাপুর পৌরসভার জল দপ্তরের মেয়র পরিষদ দীপঙ্কর লাহা জানিয়েছেন, দীর্ঘ চল্লিশ বছর ধরে  সমস্যায় ভুগতে হয়েছে সাধারণ মানুষদের। বহুবার তারা প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মিলেনি। অবশেষে আজ সকাল থেকে দ্রুততার সাথে কাজ শুরু হওয়ায় আগামী দিনে দুর্ঘটনার সংখ্যা  অনেকটাই কমবে এবং আগামী দিনে মানুষকে আতঙ্কের মধ্যে আর পারাপার করতে হবে না বলে জানিয়েছেন তিনি।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories