Wednesday, October 21, 2026
27 C
Kolkata

শেষ পর্যন্ত তালিবানের কাছে আত্মসমর্পণ করতে চলেছে মাসুদ

 

 

পাঞ্জশির উপত্যকাকে তালিবান বাহিনীর হাতে তুলে দেয়ার কথা ভাবছেন আহমদ মাসুদ। আর এর মাধ্যমে পুরো আফগানিস্তানের ওপর তালিবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। যুদ্ধ করার মতো সম্পদের অভাব এবং আন্তর্জাতিক সমর্থন না থাকায় তিনি তালিবানের সাথে ‘নিষ্পত্তিতে’ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। টেলিগ্রাফের উদ্ধৃতি দিয়ে বেশ কয়েকটি পত্রিকা এ খবর প্রকাশ করেছে।

আফগান মুজাহিদ আহমদ শাহ মাসুদের ছেলে আহমদ মাসুদ ও সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির প্রথম ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ মাসুদ কৌশলগত গুরুত্বপূর্ণ পাঞ্জশিরে তালিবানের বিরুদেধ প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে কেবল এই প্রদেশই ছিল তালিবানের নিয়ন্ত্রণের বাইরে। এখন সালেহ ও মাসুদ আত্মসমর্পণ করলে পুরো আফগানিস্তানের ওপর তালিবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে।

উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে অভিযান চালিয়েছিল, তখনো পাঞ্জশির ছিল তাদের নিয়ন্ত্রণের বাইরে। এছাড়া ১৯৯০-এর দশকে তালিবান যখন ক্ষমতায় ছিল, তখনো এই এলাকার ওপর তারা কর্তৃত্ব স্থাপন করতে পারেনি।

মাসুদ গতকালও বলেছিলেন, তিনি আত্মসমর্পণ করবেন না। তিনি জোর দিয়ে বলেছেনে, তিনি ও তার বাহিনী মৃত্যুবরণ করবেন, কিন্তু তবুও আত্মসমর্পণ করবেন না।

কিন্তু এখন মনে হচ্ছে, সবকিছু পাল্টে গেছে। তালিবান বাহিনী আরো কাছাকাছি চলে আসায় মাসুদের পক্ষে আত্মসমর্পণ ছাড়া আর কিছুই করার নেই। ৩২ বছর বয়স্ক মাসুদ এখন তার ব্যক্তিগত সম্মান নিশ্চিত করতে পারলেই তালিবানের হাতে পাঞ্জশির তুলে দেবেন বলে ধারণা করা হচ্ছে।

মাসুদের এক উপদেষ্টা বলেন, পাঞ্জশির তালিবানকে প্রতিরোধ করতে পারবে না। তারা বিশাল বাহিনী। বর্তমান অবস্থা ১৯৮০-এর দশকের মতো নয়। তালিবানের হাতে যুদ্ধে পারদর্শী সৈন্যবাহিনী রয়েছে।

সোমবার তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ দাবি করেছিলেন, তালিব যোদ্ধারা পাঞ্জশির ঘিরে ফেলেছে। শিগগিরই ওই এলাকা তাদের হাতে আসবে। তার আগে কাবুলের সুরক্ষার দায়িত্বপ্রাপ্ত তালিবান নেতা তথা হাক্কানি নেটওয়ার্কের নেতা খলিল হাক্কানি বলেন, ‘আহমদ মাসুদের সাথে আমার কথা হয়েছে। তিনি আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার জন্য অস্ত্র সংবরণে সায় দিয়েছেন।’ ৩২ বছরের মাসুদও কয়েকটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলে, রক্তপাত এড়াতে তালিবানের সাথে তিনি আলোচনায় রাজি। যদিও এর মধ্যেই পাঞ্জশির, বাঘলান, পারওয়ানসহ কয়েকটি প্রদেশে তালিবান এবং নর্দার্ন অ্যালায়েন্সের তীব্র লড়াইয়ের খবর সামনে এসেছিল।

মাসুদের বাবা আহমদ শাহ মাসুদ প্রায় আড়াই দশক আগে তালিবানবিরোধী নর্দার্ন অ্যালায়্যান্স-এর প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময়ও পাঞ্জশিরের দখল নিতে পারেনি তালিবান। ২০০১-এ টুইট টাওয়ার হামলার দু’দিন আগে সাংবাদিকের ছদ্মবেশে আল কায়দার মানববোমা হামলায় তিনি নিহত হন। আহমদের বাহিনী এ বার উত্তর-মধ্য আফগানিস্তানে তালিবানকে শক্ত প্রতিরোধের মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছিল।

পাঞ্জশির উপত্যকায় এখনো মাসুদ অনুগত ৬,০০০ তাজিক যোদ্ধা রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবর। এ ছাড়া কয়েক হাজার আফগান সেনা এবং উজবেক ওয়ার লর্ড রশিদ দোস্তমের অনুগত মিলিশিয়া যোদ্ধারাও ছিল তালেবান প্রতিরোধের লড়াইয়ে। কিন্তু শেষ পর্যন্ত মাসুদ অস্ত্র সমর্পণ করলে গোটা আফগানিস্তানেই তালিবান নিয়ন্ত্রণ নিরঙ্কুশ হবে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories