Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

শিক্ষাক্ষেত্রে সীমাহীন নৈরাজ্য পশ্চিমবঙ্গে,দাবী প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তারের

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের তুলনায় শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে পশ্চিমবঙ্গে। বর্তমান শিক্ষা ব্যবস্থার কথা বলতে গিয়ে এমনই অভিযোগ তুললেন প্রাক্তন মন্ত্রী আবদুস সাত্তার। তাঁর কথায়, শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সীমাহীন নৈরাজ্য চলছে রাজ্যে। দ্রুত এই অবস্থার পরিবর্তন দরকার। সরকারের উদ্দেশ্যে প্রাক্তন মন্ত্রীর বার্তা, আর কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন। তার আগে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য দৃষ্টান্তমুলক ব্যবস্থা গ্রহন করুক।
উলেখ্য, আবদুস সাত্তার বামফ্রন্ট সরকারের শেষ পাঁচ বছরে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। ওই দফতরের পূর্ণমন্ত্রী ছিলেন তৎকালিন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় সংখ্যালঘু উন্নয়নে দৃষ্ঠান্তমুলক পদক্ষেপ নিয়েছিলেন আবদুস সাত্তার। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে তাঁর ভূমিকা আজও উল্লেখ যোগ্য। বর্তমানে সেই আবদুস সাত্তার এখন কংগ্রেসে। শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় এক বক্তব্য রেখেছেন। যেখানে মূলত শিক্ষক নিয়োগ নিয়ে সরকারের উদাসীনতার কথা তুলে ধরেছেন। তাঁর কথায়, বাম আমলে নিয়মিত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হত। যে বছরে বিজ্ঞপ্তি প্রকাশ হত, নিয়োগ প্রক্রিয়া সেই বছরেই শেষ হত। এর মধ্যে একটা পরিচ্ছন্নতা বজায় থাকত। পরবর্তীকালে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রেও একই পথ অবলম্বন করা হত। প্রসঙ্গত, বামপ্রন্থীদের প্রবল আপত্তি থাকা সত্বেও, মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নের জন্য যোগ্য শিক্ষক নিয়োগ করতে ২০০৮ সালে মাদ্রাসা সার্ভিস কমিশন গঠন করেন এই আবদুস সাত্তার। সেই কমিশনের মাধ্যমে মাদ্রাসায় শেষ তিন বছরেই ৪ বার শিক্ষক নিয়োগ করে বাম সরকার। সেই নিয়োগ ঘিরে কোনও অভিযোগ ওঠেনি। কোনও মামলায় নিয়োগ প্রক্রিয়া আটকে যায়নি। কিন্তু তৃণমূল সরকারের ৮ বছরে মাত্র দু’বার নিয়োগ হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে। তাও আবার হাজার হাজার মামলার ফলে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শুধু মাদাসার ক্ষেত্রে নয়, স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও নৈরাজ্য চলছে বলে অভিযোগ প্রাক্তনমন্ত্রীর। দীর্ঘদিন স্কুল গুলিতে শিক্ষক নিয়োগ হয়নি। যে কয়েকবার হয়েছে, তার মধ্য নিয়োগের তুলনায় কাটমানির বিষয়টি বেশি আলোচনায় উঠে এসেছে। নিয়োগের ক্ষেত্রে যে ভাবে কাটমানি নেওয়া হচ্ছে, তা কল্পনার বাইরে। প্রাক্তনমন্ত্রীর বলেন, প্রাইমারি থেকে উচ্চমাধ্যমিক প্রতিক্ষেত্রেই শিক্ষক নিয়োগে কাটমানি বাধ্যতামুলক হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী, পঞ্চায়েতস্তরে কাটমানি নেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু শিক্ষক নিয়োগে যে হারা কাটমানি নেওয়া হচ্ছে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। নিয়োগে পরিচ্ছন্নতা আনা হোক। আবদুস সাত্তার বলেন, ঝাড়খন্ডের মত রাজ্যে শিক্ষক নিয়োগে পরিচ্ছন্নতা বজয়া রাখতে পারে। আগে, ত্রিপুরাতেও তাই ছিল। তাহলে পশ্চিমবঙ্গ পারছে না কেন? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রাক্তনমন্ত্রীর বার্তা, বিধানসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি আছে। তার আগে, শিক্ষাক্ষেত্রে উন্নয়নের স্বার্থে আরও উলেখযোগ্য পদক্ষেপ গ্রহন করুক। স্বচ্ছতা বজায় রেখে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করা হোক।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories