Wednesday, October 21, 2026
24 C
Kolkata

উত্তপ্ত পরিস্থিতিতে ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট কি পারবে ভ্রাতৃত্ব স্থাপনে উদ্যোগী হতে?

উত্তপ্ত লোহার তাওয়া জলে চুবালে যে প্রতিক্রিয়া হয় এও যেন ঠিক তাই। দেখবেন লোহার তাওয়াটি আস্তে আস্তে ‘চিরবির’ শব্দ করে ঠান্ডা হচ্ছে। বাংলাদেশে চাকরির কোটা বিতর্ক, ছাত্র আন্দোলন, ৫ই আগস্ট আওয়ামী লীগের পতন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানো , হাসিনা পরবর্তী ইউনুস সরকারের বিরুদ্ধে চূড়ান্ত অরাজকতার অভিযোগ, এসব নিয়ে রীতিমতো উত্তপ্ত রয়েছে বাংলাদেশ। এহেন পরিস্থিতিতে ভারত বাংলাদেশের একটা ম্যাচ উত্তপ্ত লোহার তাওয়ায় হতে পারে জলের ছিটে, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞের একাংশ।

বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর তিনটেতে শুরু হতে চলেছে ম্যাচ। ভারতের সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটা নাগাদ। ২০২৫ এর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে পাকিস্তানের মাটিতে। ভারত ইতিমধ্যে নিরাপত্তার স্বার্থে পাকিস্তানে গিয়ে খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফলত ভারত আজকে দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে নামবে।

৫ ই আগস্ট এর পর থেকে দুই দেশের পররাষ্ট্রনীতি খুব একটা সমীচীন নয়। ক্রিকেট বিশেষজ্ঞ সহ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পরিস্থিতিতে এমন একটা ম্যাচ, ভারত বাংলাদেশের সম্পর্কে একটা সৌজন্যমূলক বার্তা নিয়ে আসতে পারে।

বাংলাদেশের ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বঙ্গবাসীরা অত্যন্ত উৎফুল্ল এবং রোমাঞ্চিত বোধ করছে। অনুমান করা যায় দুবাইয়ের মাটিতে আয়োজিত হওয়া এই হাই ভোল্টেজ ম্যাচে ভারত সমর্থক সহ বাংলাদেশী সমর্থকরাও থাকবে পর্যাপ্ত পরিমাণে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories