রাজ্যসহ দেশের বর্তমান শিক্ষাব্যবস্থার বেহাল দশায় অন্ধকারে তলিয়ে যাচ্ছে আগামী প্রজন্ম। শুধুমাত্র উচ্চবিত্তেরই অধিকার থাকবে শিক্ষা পরিকাঠামোতে, এমনই নতুন ভারত তৈরি করতে চাইছে বিজেপি সরকার। উচ্চশিক্ষায় ফেলোশিপ আগেই বন্ধ হয়েছে, বর্তমানে এডুকেশন বাজেট কমিয়ে দেওয়ার পাশাপাশি বেসরকারি স্কুল কলেজ গুলিকে অতিরিক্ত সুযোগ দেওয়ার ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের রিপোর্টেই স্পষ্ট, শিশু শ্রমিকের সংখ্যাও ক্রমাগত বাড়ছে দেশ জুড়ে। পরিসংখ্যান বলছে ৩ থেকে ১১ বছরের শিশুদের স্কুলের নাম নথিভূক্তকরণের সংখ্যা প্রায় ২৫ লক্ষ কমে গিয়েছে। রাজ্যসহ দেশের আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণভাবে নির্বিকার দুই প্রশাসন।


