Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

করোনা আতঙ্কের জের, বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট, ভারত সিরিজ জিতল ২-১ ব্যবধানে

এনবিটিভি ডেস্ক: বাতিল হয়ে গেল ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট। সিরিজের শেষ ম্যাচ হবে কি না সেই নিয়ে জল্পনা শুরু হয়েছিল বৃহস্পতিবার থেকেই। ভারতীয় ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পর শুক্রবার টেস্ট শুরু হওয়ার সম্ভাবনা বাড়ে। কিন্তু শুক্রবার সেই টেস্ট বাতিল হয়ে গেল। ২-১ ব্যবধানে সিরিজ জিতল ভারত।

বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ যোগেশ পারমার। তাঁর সংস্পর্শে এসেছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি এবং ইশান্ত শর্মা। রাতে ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ম্যাচ বাতিল করার প্রস্তাব দিয়েছিল। তাতে সিরিজটাই বাতিল হয়ে যেত। ২-১ ব্যবধানে এগিয়ে থাকা বিরাট কোহলীরা তেমনটা চাননি। শুক্রবার তাই মাঠে নামার কথা ছিল দুই দলের।

তেমনটা হচ্ছে না বলেই জানা গিয়েছে। ৫ সেপ্টেম্বর রবি শাস্ত্রীর করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে। তাঁকে নিভৃতবাসে পাঠানো হয়। শাস্ত্রীর সংস্পর্শে আসা ভরত অরুণ, আর শ্রীধর, নিতিন পটেলরাও করোনা আক্রান্ত হন। তাঁদের সকলকেই লন্ডনে নিভৃতবাসে রেখে ম্যাঞ্চেস্টারে আসেন কোহলীরা। করোনা তবুও পিছু ছাড়ল না ভারতীয় দলের।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হলেই শুরু হবে আইপিএল-এর বাকি পর্ব। ভারতীয় দলে করোনা হানা ফের আশঙ্কা তৈরি করতে পারে সেই প্রতিযোগিতা নিয়েও। করোনার প্রকোপে বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। সেই প্রতিযোগিতা ফের শুরু হওয়ার কথা ১৯ সেপ্টেম্বর থেকে।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories