Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

ভারত জানিয়েছে গোগরা, হট স্প্রিং ও ডেপসাং এলাকাও খালি করে দিতে

প্যাংগং লেক থেকে সরেছে ভারত ও চিনের সেনা। এবার নজর গোগরা, হট স্প্রিং ও ডেপসাংয়ের দিকে। এই ইস্যু নিয়েই ১১তম সামরিক স্তরের বৈঠকে বসতে চলেছে দুই দেশ। ৯ই এপ্রিল এই বৈঠক হতে পারে। দশম দফা বৈঠক হয়েছিল ২১শে ফেব্রুয়ারি।

লাদাখের পাশাপাশি, দেপসাং ও গোগরা হাইটস থেকেও যাতে সেনা সরানো যায়, সেই প্রস্তাব রাখতে চলেছে ভারত। এই বিষয়ে চিনের সঙ্গে মৌখিক কথা হলেও, আনুষ্ঠানিক ভাবে এবারের বৈঠকে প্রস্তাব রাখা হবে ভারতের পক্ষ থেকে।

পিটিআই জানায় ভারতের তরফ থেকে প্যাংগং ছাড়াও লাদাখের অন্যান্য সীমান্ত এলাকা থেকে চিনা সেনা সরানোর ওপর জোর দেওয়া হয়। ভারত জানিয়েছে গোগরা, হট স্প্রিং ও ডেপসাং এলাকাও খালি করে দিতে আগের মত। ২০২০ সালের মে মাসের আগের সেনা অবস্থানের চিত্রই ফের চাইছে ভারত বলে সূত্রের খবর।

যদিও আগের বৈঠকে সেই উত্তেজনা ও টানাপোড়েন অনেকটাই কম ছিল বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। প্যাংগং ছাড়া যে সব এলাকায় এখনও চিনা সেনা মজুত রয়েছে, সেই বিষয় নিয়ে ফের আলোচনা চলবে বলে জানানো হয়েছে। গত কয়েক মাস ধরা চলা টানাপোড়েন কাটিয়ে নতুন করে সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয়েছে দুই দেশ। তাই বৈঠক ফলপ্রসূ করার লক্ষ্যেই আলোচনা চলে।

ভারতীয় সেনা চাইছে ডেপসাং এলাকায় স্থিতাবস্থা ফিরুক। ২০১৩ সালের অচলাবস্থার জেরে ওই এলাকায় পেট্রলিং বন্ধ করে দিতে হয়েছিল ভারতীয় সেনাকে। সেই পরিস্থিতির বদল চাইছে ভারত। স্ট্যান্ড অফ কাটিয়ে ভারত যাতে ওই এলাকায় টহল দিতে পারে, তার প্রস্তাব পিএলএ-র সামনে রাখা হবে বলে জানানো হয়েছে নয়াদিল্লির তরফে।

গতবারের বৈঠকেও গোগরা, হট স্প্রিং, ডেপসাং থেকে চিনা সেনা সরানোর প্রস্তাব রাখা হয়। তবে তাতে বিশেষ আমল দেয়নি বেজিং। এবার এই ইস্যুর ওপর জোর দেওয়া হবে নয়াদিল্লির পক্ষ থেকে। গত এক বছর ধরে ভারত ও চিনের সম্পর্কের শৈত্যের প্রভাব পড়েছে সীমান্তে। মুখোমুখি বেশ কয়েকবার রক্তক্ষয়ী সংঘর্ষেও জড়িয়েছে দুই দেশ। তবে শেষ বৈঠকে সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে সম্মত হয়েছে নয়াদিল্লি – বেজিং।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories