Friday, March 6, 2026
26.7 C
Kolkata

‘ভারত হিন্দুদের দেশ’, ফের বিতর্কিত মন্তব্য মোহন ভগবতের

এনবিটিভি ডেস্ক: ফের বিতর্কে জড়ালেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত। নেপথ্যে হিন্দুত্ব নিয়ে তাঁর মন্তব্য। তাঁর মতে, ভারত ও হিন্দুত্বকে পরস্পরের থেকে আলাদা করা যায় না। তবে দেশে হিন্দুত্ব নিয়ে আবেগ কমছে বলেই মত তাঁর।

তাঁর কথায়, ”হিন্দু ছাড়া ভারত হতে পারে না। আবার ভারত ছাড়াও হিন্দু হতে পারে না। এটাই হিন্দুত্বের মূল কথা। আর সেই কারণেই ভারত হিন্দুদের দেশ।” এ্রপ্রসঙ্গে তিনি বলেন, ”আপনারা দেখেছেন হিন্দুত্বের শক্তি ও সংখ্যা দুই-ই কমছে। অথবা বলতে গেলে হিন্দুত্ব নিয়ে আবেগ কমছে। যদি হিন্দুদের হিন্দু থাকতে হয় তাহলে ভারতকে ‘অখণ্ড’ হতে হবে।”

দেশভাগ নিয়েও কথা বলতে শোনা গিয়েছে মোহন ভাগবতকে। তিনি বলেন, ”দেশভাগের ফলে দেশ টুকরো হয়ে গেল। জন্ম নিল পাকিস্তান। আমরা ভুলে গিয়েছিলাম আমরা হিন্দু, তাই এমনটা হয়েছিল। মুসলিমরাও এটা ভুলে গিয়েছিল। যাঁরা নিজেদের হিন্দু বলে দাবি করত, প্রথমে তাঁদের শক্তিক্ষয় হয়েছিল। পরে তাঁদের সংখ্যাও কমতে শুরু করেছিল। আর সেই জন্য়ই পাকিস্তান আর ভারতের অংশ থাকেনি।”

এর আগে এক বই উদ্বোধনের অনুষ্ঠানে মোহন ভাগবত দাবি করেছিলেন, ”দেশভাগের সময় ভারতকে কতটা যন্ত্রণা সইতে হয়েছিল তা যেন ভোলা যায় না।” সেই সময়ই তিনি দেশভাগের সিদ্ধান্ত না হলে কী হত সেকথাও বলেছিলেন। এবার তাঁর কথায় অখণ্ড ভারতের আইডিয়ার সঙ্গে হিন্দুত্ব ও ভারতের আইডিয়া মিশে গেল।

গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, ”হিন্দু শব্দটির সঙ্গে মাতৃভূমি সমতুল্য। একই ভাবে পূর্বপুরুষ ও ভারতীয় সংস্কৃতিও সমতুল্য। এতে অন্য মতামতের অসম্মান হয় না। আমাদের ভারতীয় আধিপত্য অর্জনের ক্ষেত্রে চিন্তা করতে হবে, মুসলিম আধিপত্য নয়।”

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories