Tuesday, October 20, 2026
30 C
Kolkata

পাকিস্তানের বিরুদ্ধে ফের শত রান, ১৪০০০ রানের আরব্য উপন্যাস রচনা করলেন বিরাট!

বিরাট ঝড় সামলাতে ব্যর্থ পাকিস্তান !

মহা তারকার মহা বিস্ফোরণে, আলোরিত গোটা বিশ্ব। যে আলোতে কার্যত ঝলসে গিয়েছে পাকিস্তানের ক্রিকেট দল। ১৪৩ কোটি ভারতীয়র রূপকথার নায়ক তিনি। ভারতীয় ক্রিকেটকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। গাভাস্কার যুগ, শচীন যুগ, এবং শচীন পরবর্তী বিরাট যুগ। শচীন পরবর্তী যুগে বিশ্ব ক্রিকেটে একনায়কত্ব আধিপত্য বিস্তার করেছেন তিনি। তাইতো আজও বিরাট কোহলির সেঞ্চুরিতে উচ্ছ্বসিত পাক সমর্থকরা। পাকিস্তানি ক্রিকেট সমর্থকদের কাছে বিরাট সেঞ্চুরি, পাকিস্তান দলের পরাজয়ের বেদনার চাইতে অনেক বড় হয়ে যায়। 

https://twitter.com/StarSportsIndia/status/1893699910949859663

ম্যাচ শেষে বিরাটের ঝুলিতে ১১১ বলে, অপরাজিত  ১০০* রান। ফের একবার বিরাটের সেঞ্চুরিতে স্বস্তির নিঃশ্বাস ফেললো নীল ব্রিগেড। প্রতিযোগিতা শুরুর আগে বিরাটের অফ ফর্ম নিয়ে সমালোচক এবং নেটিজেনদের মধ্যে সমালোচনার বন্যা বয়েছে।  ১৪০০০ রান, এবং ১০০* করে তিনি আরো একবার প্রমাণ করে দিলেন ওডিআই তে তিনি সর্বশ্রেষ্ঠ। ম্যাচ শেষে বিরাট সংবাদ মাধ্যমকে জানান, “ভারত তালিকায় চার নম্বরে পৌঁছেছে। এই  ইনিংস খেলে ভালো লাগছে। রোহিতকে শুরুতে খোয়ালেও ভরসা হারাইনি। শেষ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এই ইনিংস গড়েছি।”

গতকাল পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সেমিফাইনালের দিকে আরো একধাপ এগিয়ে যায় ভারত। তবে, ম্যাচে লজ্জাস্কর হার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা কার্যত মুশকিল হয়ে উঠেছে পাকিস্তান দলের পক্ষে। আজকে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে পাকিস্তানের ভাগ্য। রবিবার, অর্থাৎ গতকাল পাকিস্তানের বিরুদ্ধে মহাযুদ্ধ জয়ের পর আপাতত ভারতের এক সপ্তাহ বিশ্রাম। আজ নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচে বাংলাদেশ পরাজিত হলেই ভারত শেষ চারে কোয়ালিফাই করবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories