ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে পরপর বাণিজ্য চুক্তি সই করার ঘটনাকে কেন্দ্র করে দেশে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্র সরকার এই চুক্তিগুলিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরলেও, বিরোধী মহল এবং অর্থনীতির একাংশের মতে, এর প্রভাব সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক, ছোট ব্যবসায়ী ও দেশীয় শিল্পের পক্ষে সুখকর নাও হতে পারে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, বিদেশি পণ্যের ওপর শুল্ক কমানো হলে দেশীয় বাজারে আমদানির চাপ বাড়বে। এর ফলে তুলনামূলক সস্তা বিদেশি কৃষিপণ্য ও শিল্পপণ্য ভারতীয় বাজারে ঢুকে পড়তে পারে। এতে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন না। একইভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কারখানাগুলিও বড় বহুজাতিক সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হিমশিম খেতে পারে। ছোট দোকানদারদের ব্যবসাও মার খেতে পারে বলে মত অনেকের।
বিরোধীদের অভিযোগ, এই সব সিদ্ধান্ত নেওয়ার সময় কৃষক, শ্রমিক বা ছোট ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ‘আত্মনির্ভর ভারত’-এর কথা বলা হলেও বাস্তবে বিদেশি বাজারের উপর নির্ভরতা বাড়ছে বলেই তাঁদের দাবি। অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাণিজ্য অবশ্যই দরকার, কিন্তু তা এমনভাবে করতে হবে যাতে দেশের নিজস্ব উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত না হয়। স্বচ্ছ আলোচনা ও স্পষ্ট নীতির মাধ্যমেই


