Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি: সুবিধা না নতুন অর্থনৈতিক চাপ?

দীর্ঘদিনের আলোচনা ও টানাপোড়েনের পর অবশেষে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমঝোতা চূড়ান্ত হয়েছে। সোমবার গভীর রাতে পরপর সরকারি বার্তা ও সমাজমাধ্যমে করা ঘোষণার মাধ্যমে এই খবর সামনে আসে। দুই দেশের শীর্ষ নেতৃত্বের কথাবার্তার পরেই এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে চুক্তি প্রকাশ্যে আসার পরেও শুল্কের হার নিয়ে নানা প্রশ্ন থেকে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতীয় পণ্যের ওপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এর জেরে দু’দেশের ব্যবসা-বাণিজ্যে সুবিধা হবে বলেই তার মত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সমাজমাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন। বিশেষজ্ঞদের মতে, বিদেশী দ্রব্যে শুল্ক কমলে দেশীয় দ্রব্য উৎপাদনকারীদের বিক্রি কমবে। তাই বড় কর্পোরেট রিটেল চেনদের সুবিধা হলেও, বিপদ বাড়বে খুচরো বিক্রেতাদের। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার সঙ্গে পরপর বাণিজ্য চুক্তি সই করার ঘটনাকে কেন্দ্র করে দেশে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কেন্দ্র সরকার এই চুক্তিগুলিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরলেও, বিরোধী মহল এবং অর্থনীতির একাংশের মতে, এর প্রভাব সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক, ছোট ব্যবসায়ী ও দেশীয় শিল্পের পক্ষে সুখকর নাও হতে পারে। রাশিয়া ও ইরান বিদেশীয় বাজারের চেয়ে কম মূল্যে ভারতকে তেল দিত। ভারতের সুবিধার্থে দুটি দেশ ভারতীয় মুদ্রায় বাণিজ্য করতো। তাতে ভারতের বিদেশীয় পুঁজির ভাণ্ডারে চাপ অনেকটাই কম ছিল। যার ফলস্বরূপ, মুদ্রাস্ফীতি থেকে খানিক স্বস্তি পেয়েছিল ভারতের অর্থ ব্যবস্থা। তার উপর এই তেলের কিছুটা পুনঃরপ্তানি করে ভারত আন্তর্জাতিক বাজার থেকে লাভ তুলেছিল বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিদেশি পণ্যের ওপর শুল্ক কমানো হলে দেশীয় বাজারে আমদানির চাপ বাড়বে। এর ফলে তুলনামূলক সস্তা বিদেশি কৃষিপণ্য ও শিল্পপণ্য ভারতীয় বাজারে ঢুকে পড়তে পারে। এতে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন না। একইভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কারখানাগুলিও বড় বহুজাতিক সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হিমশিম খেতে পারে। ছোট দোকানদারদের ব্যবসাও মার খেতে পারে বলে মত অনেকের।এর পাশাপাশি জ্বালানি নীতি নিয়েও প্রশ্ন উঠছে। দীর্ঘদিন ধরে ভারত রাশিয়া ও ইরান থেকে তুলনামূলক কম দামে তেল কিনে আসছিল। এতে দেশের বৈদেশিক মুদ্রার খরচ কমত এবং সাধারণ মানুষের ওপর জ্বালানির চাপ কিছুটা হলেও কম থাকত। কিন্তু সাম্প্রতিক আন্তর্জাতিক চাপে সেই পথ থেকে সরে আসার ইঙ্গিত মিলছে। আমেরিকা এবং পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সস্তার তেল কেনা সীমিত করা হলে, তার সরাসরি প্রভাব পড়বে পেট্রোল-ডিজেলের দামে। জ্বালানির দাম বাড়লেই পরিবহণ খরচ বাড়ে, যার বোঝা শেষ পর্যন্ত সাধারণ মানুষের ঘাড়েই চাপে।বিরোধীদের অভিযোগ, এই সব সিদ্ধান্ত নেওয়ার সময় কৃষক, শ্রমিক বা ছোট ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ‘আত্মনির্ভর ভারত’-এর কথা বলা হলেও বাস্তবে বিদেশি বাজারের উপর নির্ভরতা বাড়ছে বলেই তাদের দাবি। অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাণিজ্য অবশ্যই দরকার, কিন্তু তা এমনভাবে করতে হবে যাতে দেশের নিজস্ব উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত না হয়। স্বচ্ছ আলোচনা ও স্পষ্ট নীতির মাধ্যমেই ভারসাম্য রাখা সম্ভব। না হলে এই চুক্তিগুলির সুফলের বদলে কুফলই বেশি ভোগ করতে হতে পারে সাধারণ মানুষকে। এছাড়াও ভারত-পাকিস্তান ছায়াযুদ্ধের সময় রাশিয়া-ইরান প্রত্যেক মুহূর্তে ভারতকে সমর্থন করেছে। অপরদিকে আমেরিকা বারবার পাকিস্তানের তরফদারী করেছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প বিশ্বের কাছে প্রমান করতে চাইছেন তার চাপেই মোদী যুদ্ধ থামাতে বাধ্য হয়েছিল। এমনকি ভারতকে না জানিয়েই ট্রাম্প যুদ্ধবিরতি নিজে থেকেই ঘোষণা করে মোদী ও ভারত সরকারকে আন্তর্জাতিক স্তরে লজ্জিত করেছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories