Friday, March 6, 2026
22.2 C
Kolkata

পোস্ট-লাইক বন্ধ, সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন কড়া নির্দেশ ভারতীয় সেনার!

দেশের সীমান্তে দাঁড়িয়ে ভারতীয় সেনা যে নিরবচ্ছিন্ন পাহারা দেয়, তার ফলেই সাধারণ মানুষ নিশ্চিন্তে দৈনন্দিন জীবন কাটাতে পারে। তবে সেনা জওয়ানরাও মানুষ তাদেরও ব্যক্তিগত অনুভূতি, আগ্রহ ও আধুনিক প্রযুক্তির প্রতি কৌতূহল থাকে। সেই বাস্তবতাকে মাথায় রেখেই এবার সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন ও কড়া নিয়ম চালু করল ভারতীয় সেনাবাহিনী।সেনা সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত ঝুঁকি কমাতে ইনস্টাগ্রাম ব্যবহারে বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, সেনা জওয়ান ও অফিসাররা ইনস্টাগ্রাম শুধুমাত্র দেখার জন্য ব্যবহার করতে পারবেন। ছবি বা ভিডিও পোস্ট করা, লাইক দেওয়া কিংবা মন্তব্য করা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল ভুয়ো তথ্য, জাল অ্যাকাউন্ট এবং উস্কানিমূলক কনটেন্ট থেকে সেনাদের দূরে রাখা। সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, যদি কোনও জওয়ান অনলাইনে সন্দেহজনক বা বিভ্রান্তিকর কিছু দেখতে পান, তবে তা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। সেনাবাহিনীর সব ইউনিট ও বিভাগকে এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে।এর আগেও ধাপে ধাপে সোশ্যাল মিডিয়া নিয়ে কড়াকড়ি জারি করেছে সেনাবাহিনী। ২০১৯ সালের আগে সেনা সদস্যদের কোনও অনলাইন গ্রুপে যুক্ত থাকার অনুমতি ছিল না। ২০২০ সালে বহু মোবাইল অ্যাপ ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়। পরে সীমিত পরিসরে ফেসবুক, ইউটিউব, এক্স, হোয়াটসঅ্যাপের মতো কিছু মাধ্যম ব্যবহারের ছাড় দেওয়া হয়, তাও কঠোর নজরদারির মধ্যে।নতুন নিয়মে কোন অ্যাপ কীভাবে ব্যবহার করা যাবে, তাও স্পষ্ট করা হয়েছে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সিগন্যাল শুধুমাত্র সাধারণ তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহার করা যাবে। ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম বা কোরা কেবল দেখা ও শেখার মাধ্যম হিসেবে থাকবে। কোনও কনটেন্ট আপলোড বা মতামত প্রকাশের অনুমতি থাকবে না।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories