Saturday, September 5, 2026
28 C
Kolkata

প্রেমের টানে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে, হাতীবান্ধায় গ্রেফতার মুর্শিদাবাদের যুবক!

বাংলাদেশে লালমনিরহাট জেলার হাতীবান্ধায় মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক যুবককে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিস। ধৃত যুবকের নাম আরিয়ান মির্জা, বয়স প্রায় ২২ বছর।

পুলিস সূত্রে জানা গেছে, আরিয়ানের সঙ্গে বাংলাদেশের লালমনিরহাট জেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই গ্রামের এক তরুণীর সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়। সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দুই বছর ধরে চলতে থাকা এই সম্পর্কের পর তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করার। এই সিদ্ধান্তে ভরসা করে আরিয়ান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তরুণীর বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরই আশপাশের মানুষজন বিষয়টি বুঝতে পেরে পুলিসে খবর দেয়।

গত রবিবার রাত ১১টার দিকে হাতীবান্ধা থানা পুলিস ওই তরুণীর বাড়িতে অভিযান চালিয়ে আরিয়ানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সংবাদমাধ্যমকে আরিয়ান জানায়, “আমি ওর সঙ্গে প্রেম করেছি দুই বছর তাই বাংলাদেশে এসেছি। এখন আমি বাড়ি ফিরতে চাই।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories