Friday, March 6, 2026
33.5 C
Kolkata

ভুয়ো তথ্য ছড়ানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল ভারতীয় রেল

স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় ট্রেনে চলার সময় রিলস বানানোর প্রবণতা ক্রমশ বেড়েছে। তবে এই বিনোদনের সঙ্গে সঙ্গে কিছু ভ্লগার ভুয়ো তথ্য ছড়াচ্ছেন, যা যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। অনেকেই সমাজ মাধ্যমে ট্রেন যাত্রা সম্পর্কিত ভুল তথ্য শেয়ার করছেন, যেমন, সাধারণ টিকিটে এসি কামরা ব্যবহার করা যাবে, জরিমানা মাত্র ২৫০ টাকা, বা প্ল্যাটফর্ম টিকিট বাধ্যতামূলক নয়।

দক্ষিণ রেলের চেন্নাই ডিভিশন এই পরিস্থিতি নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রেল সূত্র জানায়, অনুমতি ছাড়া রেলের সম্পত্তিতে ছবি বা ভিডিও তোলা ও ভ্লগ বানানো শাস্তিযোগ্য অপরাধ। যারা ভুয়ো তথ্য ছড়াচ্ছেন, বিশেষত যাদের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রেল আরও জানিয়েছে, স্টেশন, রেল ইয়ার্ড ও ডিপোতে ছবি বা ভিডিও তোলার নিয়ম কঠোর করা হবে। চেন্নাই ডিভিশন সচেতনতা অভিযানও চালাবে, যাতে যাত্রীরা রেলের নিয়মকানুন সম্পর্কে জানেন এবং কোনো ধরনের সমস্যা এড়ানো যায়। রেলের অভিযোগ, ভ্লগারদের কারণে যাত্রীদের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে, যা ট্রেন পরিষেবা ব্যবহার করার সময় নিয়ম লঙ্ঘনের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories