Saturday, September 5, 2026
28 C
Kolkata

মেসির ভারত সফরের স্মৃতিতে নেই কলকাতার উল্লেখ

ভারত সফরের নানা মুহূর্ত নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিয়োনেল মেসি। সেই ভিডিয়ো ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ, সেখানে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের কোনও দৃশ্য রাখা হয়নি। অথচ এই মাঠেই মেসিকে ঘিরে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মেসির পোস্ট করা ভিডিয়োতে দেখা গিয়েছে মুম্বই, হায়দরাবাদ ও দিল্লির নানা অনুষ্ঠান। হায়দরাবাদে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে ফুটবল খেলতে দেখা গিয়েছে তাঁকে। ছোটদের সঙ্গে খেলা, দর্শকদের দিকে হাত নাড়া, গ্যালারিতে বল পাঠানোর মুহূর্তও রয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকরের সঙ্গে কথোপকথনের দৃশ্যও জায়গা পেয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের কিছু মুহূর্তও রয়েছে ভিডিয়োতে।

কলকাতার ক্ষেত্রে শুধু মেসির মূর্তি উন্মোচনের দৃশ্যই রাখা হয়েছে। যুবভারতীর অনুষ্ঠানের কোনও ঝলক নেই। যদিও ভিডিয়োর ক্যাপশনে কলকাতার নাম উল্লেখ করেছেন মেসি। সেখানে তিনি ভারতের মানুষের ভালবাসা ও আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং ভারতের ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বলেও আশা প্রকাশ করেছেন। সব মিলিয়ে, মেসির সফরে কলকাতা থাকলেও তাঁর ভিডিয়োতে যুবভারতী পুরোপুরি বাদ পড়েছে, যা অনেক ভক্তের কাছেই হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories