Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

রোয়িং ইভেন্টেও শেষ হল ভারতের আশা,ছিটকে গেল জাট-সিং জুটি

রোয়িং ইভেন্টেও শেষ হল ভারতের আশা। পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে গেল অর্জুন লাল জাট ও অরবিন্দ সিংয়ের জুটি। ৬ দলের লড়াইয়ে ষষ্ঠ স্থানে প্রতিযোগিতা শেষ করতে সক্ষম হন ভারতীয়রা। পঞ্চম স্থানে শেষ করা প্রতিযোগীদের থেকে সময়ের ব্যবধান অনেকটাই বেশি থাকে ভারতীয় জুটির।

রোয়িং ইভেন্টে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালসের এ/বি দুই সেমিফাইনালে প্রথম স্থান দখল করে আয়ারল্যান্ড। তাদের সময় লাগে ৬:০৫.৩৩। দ্বিতীয় স্থানে থাকা ইতালির রেস শেষ করতে ৬:০৭.৭০ সময় লাগে। তৃতীয় স্থানে এই সেমিফাইনাল শেষ করেন বেলজিয়ামের প্রতিযোগীরা। এই তিন দলই ইভেন্টের ফাইনাল ‘এ’-তে পৌঁছনোর সুযোগ পায়।

যারা বৃহস্পতিবার ইভেন্টের অন্য সেমিফাইনাল-জয়ীদের সঙ্গে লড়াই করবে।

অন্যদিকে যোগ্যতা অর্জন পর্বে সাড়া জাগানো ভারতীয় জুটি লাইটওয়েট ডাবল স্কালস ইভেন্টের এ/বি দুই সেমিফাইনালে একেবারে মুখ থুবড়ে পড়েছে বলা চলে। ৬ দলের প্রতিযোগিতার সর্বশেষ স্থানে প্রতিযোগিতা শেষ করেন অর্জুন ও অরবিন্দ। ৬:২৪.৪১ সময় নেন তাঁরা। নিয়ম অনুযায়ী ইভেন্টের প্রতি সেমিফাইনালের শেষ তিন দলকে ফাইনাল ‘বি’-তে অংশ নিতে হবে। যদিও এই রাউন্ডে ক্রমতালিকার হেরফের ছাড়া আর কিছুই করতে পারবেন ভারতীয় রোয়াররা।

এই রাউন্ডেও বাউয়ারের ভূমিকা পালন করেন অর্জুন লাল জাট। স্ট্রোকারের ভূমিকা পালন করেন অরবিন্দ সিং। যাঁরা হিটে নিয়ে পঞ্চম স্থান দখল করেছিলেন। ১৫০০ মিটার মার্ক পর্যন্ত পিছিয়ে থাকার পর ৫০০ মিটারে গতি বাড়িয়ে পঞ্চম স্থান দখল করার পাশাপাশি রেপেচেজস রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন ভারতের অর্জুন লাল জাট ও অরবিন্দ সিং।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories