Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

১০০০ টিয়াসহ গ্রেফতার পাচারকারী

মালদা,২৮ জুলাই: পাচার হওয়ার আগেই হাজার খানেক খাঁচাবন্দী টিয়া সমেত এক পাচারকারীকে গ্রেফতার করল মালদা রেল পুলিশ। মঙ্গলবার রাতে কলকাতাগামী ডাউন যোগবানি এক্সপ্রেসের একটি সংরক্ষিত কামরা থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করা হয়। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম শেখ শহীদ। সে কাটিহার থেকে যোগবানি এক্সপ্রেসে ওঠে। তার টিকিট বর্ধমান পর্যন্ত সংরক্ষিত ছিল। তবে, পাখিগুলি কোথা থেকে সে নিয়ে এসেছিল, বা কোথায় পাচারের কথা ছিল তা এখনও স্পষ্ট হয়নি। ধৃতের কাছ থেকে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার টিয়াপাখি ও একটি বিরল প্রজাতির ময়না বাজেয়াপ্ত করা হয়েছে । মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে যোগবানি এক্সপ্রেসে তল্লাশি চালান রেল পুলিশের জওয়ানরা। ট্রেনের স্লিপার কোচের ৮ নম্বর কামরা থেকে পাখিগুলি উদ্ধার হয়। পাখি সমেত ধৃত যুবককে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছে।

 

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories