Saturday, September 5, 2026
28 C
Kolkata

টোকিও অলিম্পিকের ফাইনালে পৌঁছতে পারল না ভারতের পুরুষ হকি দল

৪১ বছর পর খুব কাছে গিয়েও টোকিও অলিম্পিকের ফাইনালে পৌঁছতে পারল না ভারতের পুরুষ হকি দল। সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে ৫-২ গোলের হার হজম করতে হল মনপ্রীত সিংদের। প্রতিপক্ষকে লাগাতার পেনাল্টি কর্নার দেওয়া এবং সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হল ভারতীয় পুরুষ হকি দল। যদিও পদক জয়ের সম্ভাবনা থেকে বেরিয়ে যায়নি মেন ব্লু। ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করতে পারবেন হার্দিক সিংরা।

ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২ মিনিটের মাথায় হাসিল করা পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায় বেলজিয়াম। বিশ্বের দুই নম্বর দলের বিরুদ্ধে ওই কোয়ার্টারেই ম্যাচে ফিরে আসে ভারত।২-১ গোলে এগিয়ে থেকেই প্রথম কোয়ার্টার শেষ করেন মনপ্রীত সিংরা।

দ্বিতীয় এবং তৃতীয় কোয়ার্টারেও কড়া মোকাবিলা চলে।১৯ মিনিটের মাথায় তার একটি থেকে গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরায় আলেকজান্ডার হেন্ড্রিক্স। ২-২ ফলাফলে শেষ হয় ম্যাচের দ্বিতীয় কোয়ার্টার। ম্যাচ জিততে মরিয়া দুই দলই তৃতীয় কোয়ার্টারে গোল পাওয়ার লক্ষ্যে মরিয়া হয় ঝাঁপায়।

চতুর্থ কোয়ার্টারে বলের দখল ভারতের কাছে থাকলেও আক্রমণে ঝাঁঝ বাড়ায় বেলজিয়াম। ম্যাচের ৪৯ মিনিটের মাথায় গোল করে বিশ্বের দুই নম্বর দলকে এগিয়ে দেন আলেকজান্ডার হেন্ড্রিক্স। ৫৩ মিনিটের মাথায় পেনাল্টি কিক থেকে গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান তিনিই। হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক হয়ে যান বেলজিয়ামের হেন্ড্রিক্স। ম্যাচের শেষ মুহুর্তে মাঠের বাইরে যেতে হয় ভারতীয় গোলরক্ষর শ্রীজেসকে। সেই সুযোগে ৬০ মিনিটের মাথায় গোল করে ম্যাচে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন জন-জন ডোমেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories