Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ইন্ডিগোর বিমান পরিষেবায় বিপর্যয়, চরম দুর্ভোগে যাত্রীরা! জেনে নিন টিকিটের সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কিভাবে

গত চার দিন ধরে দেশের বিভিন্ন বিমানবন্দরে ইন্ডিগোর পরিষেবা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় যাত্রীদের ভোগান্তি চূড়ান্তে পৌঁছেছে। অসংখ্য উড়ান শেষ মুহূর্তে বাতিল বা স্থগিত হওয়ায় যাত্রাপথে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বহু মানুষ ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে বসে থাকতে বাধ্য হয়েছেন। কোথাও আবার রাত পার করতে হয়েছে পর্যাপ্ত খাবার বা বিশ্রামের ব্যবস্থা ছাড়াই।

শনিবার সংস্থাটি জানায়, সেদিনও প্রায় হাজারখানেক উড়ান বাতিল করতে হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি ঠিক হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্ন,বাতিল হওয়া টিকিটের টাকা কীভাবে ফেরত পাওয়া যাবে?

ইন্ডিগোর তরফে স্পষ্ট করা হয়েছে, যে সমস্ত উড়ান বাতিল হয়েছে বা যার সময়সূচি বদলানো হয়েছে, উভয় ক্ষেত্রেই যাত্রীরা সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। এ জন্য অনলাইন প্রক্রিয়া রাখা হয়েছে, যা কয়েক ধাপে সম্পন্ন করা যায়। যাত্রীদের ইন্ডিগোর ওয়েবসাইটে গিয়ে ‘রিফান্ড’ বিভাগে প্রবেশ করতে হবে। এরপর বুকিংয়ের তথ্য, যেমন পিএনআর নম্বর ও নিবন্ধিত ইমেল আইডি, সঠিকভাবে দিতে হবে। তার পরেই দেখা যাবে ফেরতের অঙ্ক কত হবে। শেষ ধাপে কোন মাধ্যমে টাকা পেতে চান তা নির্বাচন করে অনুমোদন দিলেই আবেদন সম্পন্ন হয়ে যাবে।

দেশীয় রুটে কেউ নগদ অর্থ নিতে চাইলে বিমানবন্দরের নির্দিষ্ট কাউন্টার থেকে টাকা সংগ্রহ করা যাবে। তবে আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে সংস্থাকে আলাদা করে ইমেল পাঠাতে হবে। আর কেউ যদি কোনও ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কেটে থাকেন, তাহলে সরাসরি সেই এজেন্সির কাছেই যাবে। যাত্রীদের সংস্থার সঙ্গে যোগাযোগ করে টাকা সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইন্ডিগো যেহেতু দেশের সবচেয়ে বড় বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান, তাই তাদের পরিষেবায় এই বিপর্যয় বহু যাত্রীর পরিকল্পনা বিপর্যস্ত করেছে। গত দু’দিনে কয়েকশো ফ্লাইট বাতিল হওয়ার পর বিষয়টি নিয়ে আদালত পর্যন্ত নড়েচড়ে বসেছে। যাত্রীদের অভিযোগ এবং সমস্যার উৎস খতিয়ে দেখতে ইতিমধ্যেই ডিজিসিএ উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories