Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বিজেপি নেত্রীর ফ্ল্যাটে চলছে দেহব্যবসা! হাতেনাতে আটক ১৩ জন

উত্তরপ্রদেশের বারাণসীর সিগরা এলাকায় একটি ফ্ল্যাটে চুপিসারে দেহব্যবসা চলার অভিযোগ বিজেপি নেত্রী শালিনী যাদবের বিরুদ্ধে। স্থানীয় পুলিস হানা দিয়ে সেখানে একটি বড় চক্রের খোঁজ পায়। ঘটনাস্থল থেকে মোট ১৩ জনকে আটক করা হয়েছে যার মধ্যে ৯ জন মহিলা ও ৪ জন পুরুষ। উদ্ধার হয়েছে বেশ কিছু নথি, মোবাইল ফোন এবং সন্দেহজনক সামগ্রী।

ঘটনার পরে রাজনৈতিক মহলেও উত্তেজনা তৈরি হয়েছে, কারণ অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজেপি নেত্রী শালিনী যাদব। তবে তিনি এই অভিযোগ পুরোটাই অস্বীকার করেছেন।
শালিনীর স্বামী অরুণ যাদবও জানান, ফ্ল্যাটটি তাদের নামে থাকলেও বহু বছর আগে ভাড়া দেওয়া হয়েছিল। সেই ফ্ল্যাটে কী হচ্ছে, তা তাদের জানা ছিল না বলেই দাবি করেন।

পুলিস সূত্রে জানা যায়, আটক মহিলাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলা থেকে এ চক্রের সঙ্গে যুক্তরা এই ফ্ল্যাটে আসত। শুধু সিগরা নয়, শহরের মাহমুরগঞ্জ, ভেলুপুর ও ক্যান্টনমেন্ট এলাকার কিছু স্পা-তেও হানা দিয়েছে পুলিস। তদন্তকারীদের ধারণা, এই চক্র আরও বড় পরিসরে কাজ করছিল।

এদিকে রাজনৈতিক দিক থেকেও শালিনী যাদবকে ঘিরে আলোচনা নতুন নয়। পেশায় তিনি ফ্যাশন ডিজাইনার হলেও দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। কংগ্রেস ও সমাজবাদী পার্টি হয়ে শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দেন তিনি। ২০১৯ সালে বারাণসী লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও লড়েছিলেন তিনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories